
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় হাউলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পুরাতন হাউলী গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাসেল ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি দল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় রাসেলকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’







