উদ্বোধন
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লক ও মসজিদ উদ্বোধন । নয়া দিগন্ত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘অনেকে দিনাজপুর মেডিক্যালের নাম বদল করে রাজনীতি করেছে। কিন্তু মেডিক্যাল কলেজের সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।’

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর মেডিক্যাল হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লক ও হাসপাতাল মসজিদ উদ্বোধন এবং হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে ১ হাজারে উন্নীত করেছেন। প্রয়োজন হলে এটিকে ১ হাজার ৫০০ শয্যায় উন্নীত করা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘সরকারি হাসপাতালে মাত্র ৪০০ টাকায় একজন রোগীর ডায়ালাইসিস করা হচ্ছে। এত কম খরচে বাংলাদেশের অন্য কোথাও ডায়ালাইসিসের এমন সুযোগ পাওয়া যায় না।’