
ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং রূপালী ব্যাংক পিএলসির ভিসা কার্ড ব্যবসা বিকাশের লক্ষ্যে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার (VISA) সাথে চুক্তি করেছে রূপালী ব্যাংক পিএলসি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তির নথি বিনিময় করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং ভিসার নেপাল, ভুটান ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ভিসার সাথে এ অংশীদারত্বের মাধ্যমে রূপালী ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা আরও সম্প্রসারিত হবে। এর ফলে ব্যাংকের গ্রাহকসংখ্যা বৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের জন্য আধুনিক ও সহজতর ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে। একই সাথে দেশে নগদবিহীন লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশিদ এবং ভিসার দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মইন উদ্দিন মাসুদ, মো. আবুল হাসান, সালামুন নেছা এবং প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







