
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব দপ্তর ও শিক্ষা কার্যক্রম ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে।
তবে ছুটির সময়ে জরুরি সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি বিভাগ ছুটির আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা, প্রধান প্রকৌশলীর কার্যালয়ের আওতাধীন পানি শোধনাগার, জরুরি প্লাম্বিং ও মেরামত কার্যক্রম, জরুরি বৈদ্যুতিক মেরামত কার্যক্রম এবং মেডিক্যাল সেন্টার।
বিশ্ববিদ্যালয়ের এসব জরুরি সেবা ছুটির মধ্যেও চালু থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








