লোড হচ্ছে...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের হলরুমে জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
১ দিন আগে

দিনাজপুরের বিরামপুরে ২ হাজার ৫০০ কৃষকের মাঝে সার এবং শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সরকার মানুষের কল্যাণে নিরলস কাজ করছে।
১ দিন আগে

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর পর আরও দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বর্তমানে তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৬ দিন আগে

পাবনার পুষ্পপাড়া বাজারে আধিপত্য বিস্তার ও হাট ইজারা সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তদের গুলিতে ইজারাদার আব্দুস সালাম ও তার সহযোগী বিএনপি নেতা রিপন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
১৬ দিন আগে

মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়ায় মানিক পশারীকে আওয়ামী লীগ সরকার ভুয়া মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত করেছিল বলে তার পরিবার ও পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন। সম্প্রতি তার মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
১৭ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা ও যাওয়া রোগীদের জিম্মি করে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট শুরু হয়েছে।
১৮ দিন আগে

গাজীপুরে কওমি মাদরাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো: ফারুক মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অপহরণে সহযোগিতার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো: হাবিবুর রহমানকে খালাস দিয়েছেন আদালত।
১৮ দিন আগে

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ মেহেদী হাসান কাজী (১৮) নামের এক হাজতি অসুস্থ হলে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
২১ দিন আগে


