হুঁশিয়ারি, বাবর,
জুলাইযোদ্ধা খুন : অপরাধী যেই হোক ছাড় নেই, হুঁশিয়ারি বাবরের। সংগৃহীত
ads

নেত্রকোনার মদনে টোল আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জুলাইযোদ্ধা আব্দুল বারেক (৭০) হত্যার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

তিনি স্পষ্ট জানিয়েছেন, অপরাধী তার গ্রামের লোক, আত্মীয় কিংবা নিজ দলের হলেও কোনো ছাড় দেয়া হবে না এবং প্রচলিত আইনের পথেই এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ

ঘটনার সূত্রপাত ও হত্যাকাণ্ড

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন-কেন্দুয়া সড়কে সিএনজিচালিত এক অটোরিকশার চালককে মারধর করেন টোল আদায়কারীরা। এ সময় ওই গাড়িতে থাকা যাত্রী জুলাইযোদ্ধা আব্দুল বারেক বিষয়টি মীমাংসা করতে এগিয়ে গেলে টোল আদায়কারীরা তাকেও বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : ‘বেশির ভাগ পুরুষই স্ত্রী খুঁজতে ইসলাম গ্রহণ করেন’

নিহতের পরিচয় ও পুলিশি পদক্ষেপ

নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মরহুম আব্দুল গণির ছেলে। 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি তার একটি চোখ হারিয়েছিলেন।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে আতিকুল ইসলাম (১৯) নামের এক টোল আদায়কারীকে আটক করেছে মদন থানা-পুলিশ।

এমপি লুৎফুজ্জামান বাবরের কঠোর হুঁশিয়ারি

হত্যাকাণ্ডের পরপরই মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

এ বিষয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘সে যেই হোক, সে আমার গ্রামের হোক বা আমার আত্মীয় হোক, কিছু আসে যায় না। অপরাধী অপরাধী হিসেবে চিহ্নিত হবে। আমার দলের হলেও কিছু আসে যায় না।’