লোড হচ্ছে...
রহনপুর–ঢাকা রুটে একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী উপস্থিত ছিলেন।
১৬ এপ্রিল, ২০২৬
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণাকান্ত মণ্ডল নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৭০) নামের এক বৃদ্ধ ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২ এপ্রিল, ২০২৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এতে যাত্রীদের চরম ভোগান্তি তৈরি হয়েছে এবং গুরুত্বপূর্ণ রুটে চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টায় সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ তেল আশপাশের এলাকা, সড়ক ও খালে ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
২ এপ্রিল, ২০২৬
মৌলভীবাজারের ভানুগাছ–শমশেরনগর রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় ঢাকাগামী-সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে বিকল্প ইঞ্জিন সংযোজনের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
৩১ মার্চ, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের নিচে চলন্ত ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। রোববার (২৯ মার্চ) বিকালে জেলা প্রশাসকের নিকট প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ের চারজন গেইটম্যান, বিজয়পুর লেভেল ক্রসিংয়ের দুইজন গেইটম্যান, লালমাই রেলস্টেশনের মাস্টার ও লোকোমাস্টারসহ আরও দুইজন, সড়ক বিভাগের নির্মাণ কাজ এবং বাস চালকের দায়িত্বে অবহেলা দেখা গেছে। তদন্তে অন্তত ছয়টি ক্ষেত্রে ব্যত্যয় লক্ষ্য করা গেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে
৩০ মার্চ, ২০২৬
পাবনার চাটমোহরে ট্রেন থেকে ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সোহেল রানা (৪০) নামে রেলওয়ে পুলিশের এক সদস্য। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর...
২৮ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত হয়েছেন। সকল নিহতের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে বাসটির তেল শেষ হয়ে যায়। বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নামেন এবং ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেললাইনে বসে গল্প করছিলেন। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল এবং রেললাইনে বসে থাকা যাত্রীদের কিছু বুঝে উঠার আগেই তারা ট্রেনে কাটা পড়েন।
২৮ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেংগর এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি ২৭ মার্চ এক শোক বিবৃতি প্রদান করেন। মিয়া গোলাম পরওয়ার তাঁর বিবৃতিতে বলেন, "২৭ মার্চ রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।"
২৮ মার্চ, ২০২৬
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। বিস্তারিত আসছে...
২৭ মার্চ, ২০২৬
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
২২ মার্চ, ২০২৬
কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের পর ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকালে কুমিল্লা রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ‘চট্টগ্রাম মেইল’ ছেড়ে যাওয়ার মাধ্যমে এ লাইনে চলাচল পুনরায় শুরু হয়।
২২ মার্চ, ২০২৬
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা...
১৯ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই রাজধানী ছেড়েছে ঘরমুখো মানুষ। রাজধানীর বিভিন্ন টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো। গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলো সময়মতো ছেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি দেখা গেছে যাত্রীদের মধ্যে।
১৯ মার্চ, ২০২৬
পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ মঙ্গলবার (১৭ মার্চ)। আজ পাওয়া যাচ্ছে আগামী ২৭ মার্চের ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে। আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।
১৭ মার্চ, ২০২৬
অনলাইনে টিকিট প্রাপ্তিতে কিছুটা জটিলতা থাকলেও এবারের ঈদযাত্রায় রেলপথে বড় ধরনের কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। বিশেষ কোনো ঝামেলা ছাড়াই হাসিমুখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
১৬ মার্চ, ২০২৬
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফিরতি যাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৫ মার্চ) থেকে যাত্রীরা ২৫ মার্চের ফিরতি যাত্রার টিকিট সংগ্রহ করতে পারছেন।
১৫ মার্চ, ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষের যাতায়াত ও উৎসব উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
১৩ মার্চ, ২০২৬
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হালিড় মোড় এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে রিমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১০১মার্চ) সকালে...
১১ মার্চ, ২০২৬
ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ঈদের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। বৃহষ্পতিবার পাওয়া যাবে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার জন্য টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।
৫ মার্চ, ২০২৬

