চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাটল ট্রেনে আগুন দেয়ার চেষ্টা, চবি প্রক্টর, ট্রেনের নিরাপত্তা
চবির শাটল ট্রেনে আগুন দেয়ার চেষ্টা। সংগৃহীত
ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ট্রেনের নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে। এদিন রাত সাড়ে ৮টায় শাটল ট্রেনটির ছেড়ে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ‘রাতের শাটল ট্রেনটি বটতলী স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাত ৮টা ৫ মিনিটের দিকে কে বা কারা আগুন দেয়ার চেষ্টা করে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি আরো জানান, ‘শাটল ট্রেনের নিরাপত্তা জোরদার করতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।’