লোড হচ্ছে...
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল খায়ের মুহাম্মদ বারকাতুল্লাহ। রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
৪ ঘণ্টা ১৬ মিনিট আগে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের হলরুমে জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিভাগের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
৪ দিন আগে

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জেলা প্রশাসকের কাছ থেকে সনদ ও ক্রেস্ট গ্রহণ করলেন দিনাজপুর জেলা জামায়াত আমির বিশিষ্ট শিক্ষাবিদ মুহাদ্দিস ড. এনামুল হক।
৫ দিন আগে

সিলেট জেলা জামায়াতের সদস্য সম্মেলনে নবনির্বাচিত জেলা আমির মাওলানা হাবিবুর রহমান শপথ গ্রহণ করেন। প্রধান অতিথি ড. হামিদুর রহমান আযাদ দেশ ও জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
১১ দিন আগে

মেজর (অব:) আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও থানার ওসির মামলা না নেয়ার ভূমিকার তীব্র সমালোচনা করে নিরপেক্ষ তদন্ত ও আইনের শাসন নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াত আমির।
১২ দিন আগে

২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। গত ২৩ অক্টোবর ১৩ হাজার রুকনের গোপন ভোটে নির্বাচিত হওয়ায় ৪ নভেম্বর সন্ধ্যায় ডা. শফিকুর রহমান তার নাম ঘোষণা করেন।
১২ দিন আগে

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা সংক্রান্ত বক্তব্যকে আজগুবি, ভিত্তিহীন ও ডাহা মিথ্যা বলে তীব্র নিন্দা ও চ্যালেঞ্জ জানিয়েছেন।
১৬ দিন আগে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন লাইভে 'আমার দেশ' পত্রিকা ছিঁড়ে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ও ফ্যাসিবাদী আচরণ করেছেন।
১৬ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা ও সাবেক প্রধান শিক্ষক মাওলানা নজরুল ইসলাম শামীম (৭৬) ইন্তিকাল করেছেন। তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাগফিরাত ও পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১৭ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য ও বিএম সেক্রেটারি, ইসলামী ব্যাংক কর্মকর্তা লুৎফুল্লাহ মাজেদ (৪৫) শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৭ দিন আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
১৮ দিন আগে

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১৮৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ ১৫৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন এক লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।
১৯ দিন আগে

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কারপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
১৯ দিন আগে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। মোট ৫ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতের দ্বিমুখী মূল লড়াইয়ে ২৬% সংখ্যালঘু ভোটার এবং সার্বিক ভোটার উপস্থিতি জয়ে বড় ভূমিকা রাখবে।
১৯ দিন আগে

২৮ অক্টোবরের লগি-বৈঠার সহিংসতার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহীর গোদাগাড়ীতে এক প্রতিবাদ সমাবেশে রাজনৈতিক সহিংসতা বন্ধ ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
১৯ দিন আগে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে অর্থ বিতরণ, প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। সংবাদ সম্মেলনে তদন্ত ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তিনি।
১৯ দিন আগে

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি দিবসে সাভারে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তৎকালীন সহিংসতার সুষ্ঠু বিচার, দোষীদের শাস্তি এবং নাগরিকদের অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।
১৯ দিন আগে

‘জুলাই সনদের বাস্তবায়নসহ সাত দফা দাবি শুধু জামায়াত বা ১১ দলীয় জোটের নয়, এটি দেশের সাধারণ মানুষের দাবি। এসব দাবি পূরণ না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে’ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
২২ দিন আগে

‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শুধু দলের নামের পার্থক্য রয়েছে, চরিত্র এক। চাঁদাবাজি, খুন, দখলদারি, হাট কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, বালুঘাট, টেম্পু স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড—আগে যা চলত, এখনো তা-ই চলছে। শুধু নামটা উল্টে গেছে।’
২২ দিন আগে

‘মেধাবী ও সৎ মানুষ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যত বেশি প্রবেশ করবে, সমাজ তত বেশি সুন্দর, পরিচ্ছন্ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। আর মেধা ও চরিত্র উপেক্ষিত হলে সেই সমাজ বিপর্যয়ের মুখে পড়বে। বর্তমানে বাংলাদেশ এমনই এক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। এ জন্য মাদরাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। দেশপ্রেমিক, সৎ ও আদর্শ নাগরিক গড়ে তুলতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।’
২২ দিন আগে


