রামগড়ে উপজেলা জামায়াতের কমিটি গঠন
কমিটিতে মো: ফয়জুর রহমান আমির ও আনোয়ার হোসেন সেক্রেটারি পদে পুনর্নির্বাচিত হন। ছবি সংগৃহীত
ads

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমির ও সেক্রেটারি পদে যথাক্রমে মো: ফয়জুর রহমান ও আনোয়ার হোসেন পুনর্নির্বাচিত হয়েছেন। 

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে খাগড়াছড়ি জেলা আমির মিনহাজুর রহমান এ কমিটি ঘোষণা করেন। পরে তিনি নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির মিনহাজুর রহমান, রামগড় উপজেলা সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে দলের নেতা-কর্মীদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উপজেলা আমির ফয়জুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা সাধারণ সম্পাদক মো: ইউসুফ ও উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াত সূত্রে জানা যায়, দলের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ফয়জুর রহমান ২০২১ সাল থেকে উপজেলা আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে, এবং আনোয়ার হোসেন সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন ২০২২ সাল থেকে।