লোড হচ্ছে...
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরো ৫ প্রবাসী বাংলাদেশীর লাশ ডিএনএ পরীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে দেশে ফিরছে। বিমানবন্দরে লাশ পৌঁছানোর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
২ ঘণ্টা ৪৮ মিনিট আগে

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় সংঘটিত অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশী কর্মী নিহত হন। এর মধ্যে নয়জনের লাশ গত ২৭ আগস্ট দেশে পাঠানো হয়।
৩ ঘণ্টা ৩২ মিনিট আগে

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২ দিন আগে

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো: হারুনুর রশিদ বিপুল জানান, গতকাল বুধবার বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। পাশাপাশি তার শ্বাসনালিতে আঘাতের (ইনহেলেশন ইনজুরি) আশঙ্কাও ছিল। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
৮ দিন আগে

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
৯ দিন আগে

নির্দেশনায় বলা হয়েছে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩’ এবং এ-সংক্রান্ত অন্যান্য আইন ও বিধিমালা অনুসরণ করতে হবে। ভবন নির্মাণের সময় অগ্নিনিরাপত্তা পরিকল্পনা গ্রহণ এবং এতে উল্লেখিত শর্ত যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
১১ দিন আগে

মহাপরিচালক জানান, ‘শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে নিকটতম ফায়ার স্টেশনের দূরত্ব ছিল ২২ কিলোমিটার। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এরই মধ্যে ঘটনাস্থল থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
১৩ দিন আগে

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি, উত্তরা ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের চারটি, কুর্মিটোলা ফায়ার স্টেশনের চারটি, রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুইটি এবং পূর্বাচল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। এছাড়া মিরপুর থেকে একটি হ্যাজম্যাট টেন্ডার পাঠানো হয়। উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৬ দিন আগে

‘সিটি করপোরেশনের অব্যবস্থাপনা ও রাষ্ট্রের উদাসীনতার কারণে অগ্নিকাণ্ডে মানুষ সর্বস্ব হারাচ্ছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।
১৭ দিন আগে

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসে যাত্রী কম থাকা অথবা দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।
২২ দিন আগে

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারের হক বেকারির গলিতে চারতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানার ভেতরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডারের লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়ার একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কোনো কিছুর বিস্ফোরণ থেকে এ আগুনের সূত্রপাত। বিস্ফোরণে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
২০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিনের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রনতি রাণী দাশ (৬৮) নামে এক বিধবার বসতঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬


