
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ডেউটিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। খাগড়াছড়ি পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা দেয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের কলাবাগান এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা দেয়া হয়। গত ৬ নভেম্বর খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ আগুনে এই ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে তিন বান ঢেউটিন ও নগদ ২৫ হাজার টাকা অনুদান দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








