গ্যাস লিকেজ, অগ্নিকাণ্ড, দগ্ধ, জাতীয় বার্ন ইনস্টিটিউট, শ্বাসনালি
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সংগৃহীত
ads

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুইজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ভোরের দিকে দগ্ধ অবস্থায় ওই দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। অগ্নিকাণ্ডে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। উভয়েরই শ্বাসনালি পুড়ে গেছে (ইনহেলেশন ইনজুরি)।

তিনি আরো জানান, দগ্ধ দুইজনকেই হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তবে উভয়ের অবস্থাই আশঙ্কাজনক।