
রাজধানীর ধানমন্ডির কাঠালবাগে কাঞ্চন টাওয়ার নামে ১০ তলা আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। তাদের স্থানীয়ভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








