লোড হচ্ছে...
উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসাস্থল হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে কয়েক মাস ধরে চিকিৎসক ও জনবল সঙ্কট থাকার কারণে কোনমতে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা সেবা।
৭ দিন আগে

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ১০০৪ জনের মধ্যে হবিগঞ্জে ৪০০ জন, সুনামগঞ্জে ২৩১ জন, সিলেটে ২৫১ জন ও মৌলভীবাজারে ৮৯ জন রয়েছেন।
৭ দিন আগে

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে।
৭ দিন আগে

রাজধানীর চাঁনখারপুলের ‘রয়েল কেয়ার হাসপাতাল’ নামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকদের চরম গাফিলতি ও ইনকিউবেটরের অতিরিক্ত উত্তাপের (ওভারহিট) কারণে ৫ ঘণ্টা বয়সী এক নবজাতকের শরীর পুড়ে...
৮ দিন আগে

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
৮ দিন আগে

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ জনে।
৮ দিন আগে

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
৯ দিন আগে

সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।
৯ দিন আগে

কর্মসূচি চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে শিগগিরই মন্ত্রীকে নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে বিশেষজ্ঞ একটা চিকিৎসক টিমের চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
৯ দিন আগে

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, সাদমানের বাঁ পায়ের গোড়ালি মচকে গেছে। তাকে এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
১০ দিন আগে

দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল ঢামেক হাসপাতাল পরিদর্শন করে রোগীদের ভোগান্তি ও দালাল চক্রের অভিযোগ শোনেন। তারা স্বাস্থ্যখাতের অনিয়ম খতিয়ে দেখার এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির তাগিদ দেন।
১০ দিন আগে

মঙ্গলবার গভীর রাতে ৭০ থেকে ৮০ জন যুবককে সাথে নিয়ে সিটি হাসপাতালে প্রবেশ করেন আবদুর সালাম। এ সময় তারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে হাসপাতালের এক কর্মীকে মারধর করেন। পরে তারা হাসপাতালটিতে ভাঙচুর ও লুটপাট চালান।
১১ দিন আগে

ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
১১ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পোস্তগোলা গোল চত্বরের সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাশে থাকা একটি মিশুক ও একটি অটোরিকশার দুই চালক গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য একজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
১১ দিন আগে

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, ভোর রাতের কোনো এক সময় কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রোমান। পরে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পরে দুপুর ২টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ দিন আগে

হাসপাতাল সূত্রে জানা গেছে, আসমা নামের এক রোগীর চিকিৎসা বিল থেকে ছাড় দেয়ার অনুরোধ জানান তার স্বজনরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু টাকা ছাড় দিলেও স্বজনরা আরো ছাড় দাবি করেন। এ নিয়ে একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। পরে ওই রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে চলে যান। এরপর কয়েকজন যুবক হাসপাতালে জড়ো হয়ে হামলা চালান।
১২ দিন আগে

সুপারি গাছের চারা রোপনের জেরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
১২ দিন আগে

তার চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা জোগাড় করা তাদের দুই ভাইয়ের পক্ষে সম্ভব না, কিন্তু তারা উভয়েই তাদের মাকে সুস্থ করে তুলতে চান। এজন্য দেশবাসীর কাছে দোয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতাও কামনা করেছেন ওই দুই ভাই।
১২ দিন আগে

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে সালাউদ্দিন পাম্পের সামনে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১৩ দিন আগে

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন সাখাওয়াত হোসেন। চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসক সঙ্কটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি সরকারি নিয়ম মেনে নির্ধারিত সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে হাসপাতালে আসতে কঠোর বার্তা দেন।
১৩ দিন আগে


