লোড হচ্ছে...
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলা টিকার প্রথম ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এ তথ্য জানিয়েছেন।
২৩ দিন আগে

জ্বর নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল দেড় মাসের শিশু মুয়াজ আব্দুল্লাহকে। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়ার পর সেখানে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। চিকিৎসকের অপেক্ষায় থাকতে থাকতে সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়।
২৪ দিন আগে

নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে ময়মনসিংহ বিভাগে দু’জন মারা গেছে।
২৪ দিন আগে

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯৫ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ১৭ হাজার ৭৬০ জন।
২৪ দিন আগে

নাটোরের বাগাতিপাড়ায় সন্ধ্যার পর প্রায় এক ঘণ্টার ব্যবধানে ৯ জন পুরুষ ও ২ জন নারীকে শেয়াল কামড়েছে। বুধবার (২১ অক্টোবর) উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
২৫ দিন আগে

দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
২৬ দিন আগে

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১০০টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ২০৪ শিশু মারা গেছে।
২৬ দিন আগে

নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর করপোরেশনে দু’জন মারা গেছে। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে বরিশাল বিভাগে দু’জন ও রংপুর বিভাগে একজন মারা গেছে।
২৬ দিন আগে

সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেয়া হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এসব সহায়তা কেবল আর্থিক অনুদান নয়, বরং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের সাথে একাত্মতা প্রকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার প্রয়াস।
২৭ দিন আগে

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের ক্যান্সার হাসপাতালগুলোতে দ্রুত রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে, যাতে রোগীরা নিজ দেশেই আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন।’
২৮ দিন আগে

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
২৮ দিন আগে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের উদ্দেশে সায়মা ওয়াজেদ সংস্থাটিতে দাখিল করা ব্যক্তিগত বৃত্তান্ত সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘সম্মানিত বিশেষজ্ঞ’ হিসেবে কাজ করার মিথ্যা ও বানোয়াট তথ্য দেন।
২৮ দিন আগে

তিনি বলেন, এ লক্ষ্যে স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়ন, দ্রুত নতুন চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে।
২৯ দিন আগে

অনুষ্ঠানে ‘প্যাশেন্ট মেন্টাল হেলথ ইজ এভরি ডক্টর’স রেসপনজিবিলিটি টু’ বিষয়ক বৈজ্ঞানিক আলোচনা উপস্থাপনা করেন মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: রুবাইয়াৎ ফেরদৌস। আলোচনায় রোগীর সামগ্রিক চিকিৎসায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরা হয়।
২৯ দিন আগে

২০০৬ সালে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন নষ্ট হওয়ার পর সম্প্রতি আবার এক্স-রে সেবা চালু হয়েছে।
২৯ দিন আগে

বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, অন্য দেশগুলোর জন্যও সতর্কবার্তা,টিকাদানে ঘাটতি, দুর্বল তথ্যব্যবস্থা ও দুর্গম এলাকায় স্বাস্থ্যকর্মীদের না পৌঁছানোর কারণে বাড়ছে প্রাণহানি। মৃতদের ৯৪ শতাংশের বয়স পাঁচ বছরের নিচে।
২৯ দিন আগে

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৮৭২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৩১২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৯৯১ জন। এ পর্যন্ত মোট এক লাখ চার হাজার ৪৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২৯ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯৯০ জন।
২৯ দিন আগে

স্বাস্থ্যখাতে দুর্নীতির বিন্দুমাত্র আলামত পাওয়া গেলে, তিনি যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোন না কেন, আমাদের সরকার বা প্রধানমন্ত্রী এক মুহূর্তের জন্যও তাকে প্রশ্রয় দেবেন না। তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোরতম আইনি ব্যবস্থা নেয়া হবে।
১৬ অক্টোবর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৫ জন, খুলনা বিভাগে ১৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৭১ জন রয়েছে।
১৬ অক্টোবর, ২০২৬


