লোড হচ্ছে...
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে সঙ্ঘাত সৃষ্টির বিভিন্ন কৌশল নেয়া হচ্ছে। নভেম্বর মাসের শুরুতেই পোশাক শ্রমিকদের আন্দোলনের পেছনে ইন্ধনের কারিগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা
১৩ দিন আগে

২০২৮ সালে সম্ভাব্য মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একটি অংশ দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। তবে নির্বাচন আদৌ ওই সময়ে হবে কি না, হলে তার সাংবিধানিক ও রাজনৈতিক কাঠামো কী হবে এবং দলটির অংশগ্রহণের সুযোগ কিভাবে তৈরি হবে- এসব প্রশ্ন এখনো অনিশ্চিত।
১৯ দিন আগে

তথ্য উপদেষ্টা বলেন, ‘পুলিশের মহা-পরিদর্শক তার আলোচিত বক্তব্যের পর তিনি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা যদি তিনি না দিতেন, তাহলে আজ বিষয়টি নিয়ে আলোচনা করা যেত। উনি নিজ থেকেই বুঝেছেন, এটা তার বক্তব্য মিস-কমিউনেকেশন হচ্ছে বলে, উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে নেই, দেশে এসে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবেন।’
২০ দিন আগে

ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। যেকোনো অপতৎপরতা রুখে দেবো।
৭ অক্টোবর, ২০২৬


