৬ বিজেপি নেতার বাংলাদেশ দখলের উস্কানি : তবুও কেন এমন নীরবতা
বাংলাদেশ দখলের উস্কানি দিয়েছেন ৬ বিজেপি নেতা। সংগৃহীত
ads

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্তত ছয়জন নেতা তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রকাশ্যে বাংলাদেশ দখল, আক্রমণ, যুদ্ধ ঘোষণাসহ বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন। তিনি এতে বলেছেন, আর এতকিছুর পরও গণমাধ্যমের সম্পাদকীয় পাতা, শিক্ষাবিদ, সুশীল সমাজের পরিচিত মুখ, বিবৃতি দিতে সদা প্রস্তুত এলিট শ্রেণি, আর যারা বছরের পর বছর নিজেদের ‘স্বাধীনতার পক্ষের শক্তি’ বলে পরিচয় দিয়ে এসেছেন তাদের পৃথিবীতে যেন পিনপতন নীরবতা নেমে এসেছে! কারো কাছ থেকে উল্লেখ করার মতো কোনো পদক্ষেপ বা আলাপ চোখে পড়েনি।

বিজয় দিবসের তারিখ বেছে নিয়ে একটি স্বাধীন দেশকে ‘নিয়ে নেয়ার’ ঘোষণা দেয়া হলো, আর একাত্তরের চেতনার স্বঘোষিত অভিভাবকেরা টুঁ শব্দটি পর্যন্ত করলেন না। বাহ! কেয়া বাত! 

এখানে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টটি হুবহু তুলে দেয়া হলো—

‘৬ থেকে ২৪ নভেম্বর, তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্তত ছয়জন নেতা প্রকাশ্যে বাংলাদেশ দখল, আক্রমণ, যুদ্ধ ঘোষণা সহ বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। 

আরো পড়ুন : পাকিস্তান সংসদ ভবনে দাদার ছবির নিচে হুম্মাম কাদের চৌধুরী, দিলেন আবেগঘন বার্তা

গতকাল প্রকাশিত দ্য ডিসেন্টের একটি প্রতিবেদনে এই ছয়জনের নাম এসেছে, তাঁরা হলেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া, বিধানসভায় শাসক দলের চিফ হুইপ অম্লান ভাদুড়ি, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধায়ক স্বপন মজুমদার এবং ঝাড়খণ্ডের গোড্ডা আসনের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে — দুজন মন্ত্রী, একজন চিফ হুইপ, একজন রাজ্য সভাপতি, একজন বিধায়ক ও একজন সংসদ সদস্য।

এদের মধ্যে ২৪ নভেম্বর উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সামনে অর্জুন সিং বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব।” সঙ্গে যোগ করেন, “বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা নেবই; এতে কোনো সন্দেহ নেই।”

আরো পড়ুন : ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না

একই দিন অম্লান ভাদুড়ি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করার জন্য চাপ তৈরির পাশাপাশি যুদ্ধ ঘোষণার আহ্বান জানান। ১৮ নভেম্বর শমীক ভট্টাচার্য বলেন, ভারত সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশ না খেয়ে মরবে। ২৩ নভেম্বর স্বপন মজুমদার বলেন, ভারতও আক্রমণ করতে পারে। সেদিনই অশোক কীর্তনীয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আপনি কিন্তু আগুন নিয়ে খেলছেন তারেক সাহেব।” আর ৬ নভেম্বর নিশিকান্ত দুবে বলেছিলেন, নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট “ফিরিয়ে নেওয়ার” সময় এসেছে!

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এসবের কোনো প্রতিবাদ জানায়নি, তলব করা হয়নি ভারতীয় হাইকমিশনারকেও। 

সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারাও এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি। অথচ গত ডিসেম্বরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যের পর দিল্লি বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছিল। হাসনাত তখন সরকারের কোনো পদেই ছিলেন না, আর এখানে হুমকি দিচ্ছেন ভারতের রাজ্য সরকারের মন্ত্রীরা। 

আর এতকিছুর পরও গণমাধ্যমের সম্পাদকীয় পাতা, শিক্ষাবিদ, সুশীল সমাজের পরিচিত মুখ, বিবৃতি দিতে সদা প্রস্তুত এলিট শ্রেণি, আর যারা বছরের পর বছর নিজেদের ‘স্বাধীনতার পক্ষের শক্তি’ বলে পরিচয় দিয়ে এসেছেন তাঁদের পৃথিবীতে যেন পিনপতন নীরবতা নেমে এসেছে!  কারও কাছ থেকে উল্লেখ করার মতো কোনো পদক্ষেপ বা আলাপ চোখে পড়েনি।

বিজয় দিবসের তারিখ বেছে নিয়ে একটি স্বাধীন দেশকে ‘নিয়ে নেওয়ার’ ঘোষণা দেওয়া হলো, আর একাত্তরের চেতনার স্বঘোষিত অভিভাবকেরা টুঁ শব্দটি পর্যন্ত করলেন না। বাহ! কেয়া বাত! 

একটা প্রশ্ন রেখে যাই — এই ছয়জনের জায়গায় যদি এই উপমহাদেশেরই আরেকটি দেশের ছয়জন মন্ত্রী-এমপি থাকতেন, যে দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর খবরেও উপরোক্ত অনেকেই সার্বভৌমত্ব বিপন্ন হতে দেখেন, তাহলে আজকের পত্রিকার প্রথম পাতা কেমন হতো? প্রেসক্লাবের সামনে কয়টা ব্যানার ঝুলত? রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি উঠতে কয় ঘণ্টা লাগত?’