লোড হচ্ছে...
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘জবাব চাই, জবাব চাই, মধ্যরাতে হামলা কেন’, ‘বোনের গায়ে হাত কেন’ এবং ‘পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘মধ্যরাতে হামলা কেন?’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন?’ এবং ‘বোনের হিজাব টানলি কেন?’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
১০ দিন আগে

শিক্ষার্থীদের পক্ষে তামান্না ইসলাম বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে দাবি আদায়ে আবারো কর্মসূচি পালন করবেন তারা। তবে শুক্রবারের নিয়োগ পরীক্ষার সময় আন্দোলন স্থগিত রাখবেন এবং পরীক্ষা শেষে আবার কর্মসূচি শুরু করবেন।
১০ দিন আগে

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কাঠের পরিবর্তে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতি। এতে ২৫ লাখ কর্মসংস্থান রক্ষা, অবাধ প্রতিযোগিতা নিশ্চিতকরণ এবং পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।
১১ দিন আগে

নীলফামারীর ডিমলা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও অবহেলিত অঞ্চলের বৈষম্য দূরীকরণে কৃষক ও শিক্ষার্থীদের সাহায্যার্থে ব্যাংকসহ দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
১১ দিন আগে

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পার্বত্য অঞ্চল সারাদেশের এক দশমাংশ হলেও পার্বত্য জেলাগুলোতে সারাদেশের তুলনায় ৮০ শতাংশ এনজিও প্রজেক্ট চলমান রয়েছে। তারপরও পার্বত্য অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন নেই। অভিযোগ রয়েছে যে কিছু এনজিও তাদের প্রজেক্টের মাধ্যমে পরোক্ষভাবে আঞ্চলিক দলগুলোর এজেন্ডা বাস্তবায়ন করে।
১১ দিন আগে

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের শিক্ষাক্রমের সাথে নতুন প্রযুক্তির যথেষ্ট সামঞ্জস্য নেই। ব্যবহারিক শিক্ষায় ঘাটতি রয়েছে। কোথাও যন্ত্রপাতি থাকলেও সেগুলো নিয়মিত ব্যবহার করা হয় না। যন্ত্রপাতি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যেও দক্ষতার অভাব রয়েছে। এতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না। বিশেষ করে প্রযুক্তিনির্ভর শিল্পকারখানায় কাজের জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন, তা অর্জনের সুযোগ সীমিত হয়ে পড়ছে।
১১ দিন আগে

সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এই বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে। পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের মেধাবৃত্তি এবং বৃত্তি প্রাপ্তির যোগ্যতা নূন্যতম জিপিএ-৩ (৪র্থ বিষয় ব্যতীত)। ছাত্র ও ছাত্রী অনুপাতে ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী হিসেবে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
১১ দিন আগে

‘দুই দেশের বন্ধুত্ব তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে। এতে করে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরাও আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক ভাষা শিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি চীন-বাংলাদেশ বন্ধুত্বকে আরো সুদৃঢ় করতে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।’
১১ দিন আগে

৬ অক্টোবর দুপুরে স্কুলে টিফিনের পর ক্লাসরুমের ভেতরেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের স্লোগান দেয় স্কুলটির অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
১১ দিন আগে

বাংলাদেশ ও চীনের মধ্যকার ক্রীড়া ও সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে চীনা শিক্ষার্থীরা তাদের দেশের ঐতিহ্যবাহী এ নৃত্য পরিবেশন করেন।
১১ দিন আগে

‘আমাদের দেশে যে শিক্ষা কাঠামো চাপিয়ে দেয়া হয়েছে তা হলো পরীক্ষা সর্বস্ব। এখানে শুধুমাত্র পরীক্ষা নেয়া হয়, পাশ দেয়া হয় আর সার্টিফিকেট দেয়া হয়।’
১১ দিন আগে

বিদ্যালয়ের নার্সারি শ্রেণির ছয় বছর বয়সী শিক্ষার্থী সেদিন নিয়মিত ক্লাস করতে স্কুলে যায়। সকাল সোয়া ৯টার দিকে অন্য শিক্ষকরা শ্রেণিকক্ষে চলে গেলে সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খান শিশুটিকে স্কুলের অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
১১ দিন আগে

গুগল জানিয়েছে, নতুন এই নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে শুরু হয়ে পরবর্তীতে বিশ্বব্যাপী চালু করা হবে, তবে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
১১ দিন আগে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
১১ দিন আগে

বগুড়ার গাবতলী দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নিখোঁজ শাহরিনা আক্তার শিরিন শরীফার দ্রুত সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী, ও অভিভাবকরা।
১২ দিন আগে

বঙ্গভবনের ঐতিহাসিক ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে মাদরাসার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই পরিদর্শনের সুযোগ পাবে।
১২ দিন আগে

বিশেষ কোনো ক্ষেত্র ব্যতীত এ আদেশটি বর্ণিত প্রবিধানমালার শুধুমাত্র প্রবিধি-৪ এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির জন্য প্রযোজ্য হবে।
১২ দিন আগে

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘হবিগঞ্জের প্রাথমিক শিক্ষার অবস্থান দেশের মধ্যে সর্বনিম্ন—এমন ধারণা সঠিক নয়। তবে এ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে তিনি মানসম্মত পাঠদান লক্ষ্য করেছেন।’
১২ দিন আগে

নিখোঁজের দুই দিন পর ভারতীয় মেডিক্যাল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
১২ দিন আগে

পটুয়াখালীর গলাচিপা বিপিসি স্কুল অ্যান্ড কলেজসহ বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায়...
১৩ দিন আগে


