
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে ২০২৭ সালের ‘জাতীয় দক্ষতামান বেসিক’ শিক্ষাক্রমের তিনটি সেশনে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি-মার্চ ও জানুয়ারি-জুন সেশনে ভর্তি চলবে। আর এপ্রিল-জুন সেশনের ভর্তি চলবে আগামী বছরের ১৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত।
বোর্ডের শর্ট কোর্স শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম অষ্টম শ্রেণি বা জেএসসি/জেডিসি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। প্রতিটি ট্রেডে সর্বোচ্চ ৫০ জন ভর্তি নেয়া যাবে। জানুয়ারি-মার্চ ও জানুয়ারি-জুন সেশনের ক্লাস আগামী ৩ জানুয়ারি এবং এপ্রিল-জুন সেশনের ক্লাস ১ এপ্রিল শুরু হবে।
শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ৫০ টাকা, পরীক্ষা ৩০০ টাকা ও সনদপত্র ফি ১০০ টাকাসহ মোট ৪৫০ টাকা দিতে হবে।
সাধারণ ট্রেডে ৩৬০ ঘণ্টার কোর্সে ৬০ ঘণ্টা কমিউনিকেটিভ ইংলিশ এবং মোট ৫০০ নম্বরে (তাত্ত্বিক ১০০ ও ব্যবহারিক ৪০০) মূল্যায়ন হবে। ভাষা ট্রেডে ‘প্রবিধান ২০২৫’-এর নম্বর বিন্যাস অনুসরণ করা হবে।
বিস্তারিত তথ্য ও অনুমোদিত প্রতিষ্ঠানের তালিকা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) পাওয়া যাবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









