লোড হচ্ছে...
নিষেধাজ্ঞার সময় গোপনে অনেকেই নদীতে নেমেছিলেন। প্রচুর মাছ ধরা পড়লেও বরফ সঙ্কট ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছগুলো দ্রুত পচে যায়। বাধ্য হয়ে তারা পচা মাছ নদীতে ফেলে দিচ্ছেন।
১ দিন আগে

প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রেও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধি জানান, এডিবির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ২০২৬ সালের ১৪ থেকে ১৮ জুন প্রকল্পটি নিয়ে কাজ করেছে। মিশনের সাখে আলোচনার ভিত্তিতে এডিবি একটি ‘এইড-মেমোয়ার’ তৈরি করে। তবে ওই নথি নিয়ে স্থানীয় সরকার বিভাগ আপত্তি জানায়। ইআরডি গত ২০ আগস্ট ২০২৬ সেই আপত্তি এডিবিকে পাঠিয়েছে বলে সভায় জানানো হয়।
৪ দিন আগে

মনোনয়নপত্র জমা দেয়ার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও দেখা করেন মেঘনা। এ সময় মরহুমা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো সাজে উপস্থিত হয়ে আলোচনায় আসেন তিনি।
৬ দিন আগে

মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় অভিযানকারী দলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় আটক করা একটি ট্রলার ছিনিয়ে নেয়ার অভিযোগও ওঠে।
১৯ দিন আগে

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের ধাওয়ার সময় নৌ-পুলিশের একটি স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় পানিতে তলিয়ে যাওয়া শটগান এখনো উদ্ধার হয়নি।
১৯ দিন আগে

ঘটনাস্থলে মতলব উত্তর থানা পুলিশ, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ও বেলতলী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছেন এবং উদ্ধার কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
২০ দিন আগে

নিখোঁজ রবিনের পরিচয় শনাক্ত করতে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় তার ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর থাকা মোবাইলফোনের সিম কার্ড অন্য একটি ফোনে সেট করে একটি নম্বরে যোগাযোগ করা হয়। কলটি রিসিভ করেন রবিনের স্ত্রী নাসরিন আক্তার।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। এ ঘটনায় রাইশা বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একই পরিবারের বাবা, দুই ছেলে ও মেয়েসহ চারজন এখনো নিখোঁজ রয়েছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

রোববার স্কুল যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তারা। কিন্তু স্কুলে না গিয়ে আদিয়ান ফারিজ নামে আরেকজনসহ তারা চার সহপাঠী একত্রিত হয়ে গোসলের উদ্দেশ্যে মেঘনা নদীতে নামে। নদীতে নামার অল্প কিছুক্ষণের মাথায় আদিয়ান ফারিজ পানি থেকে উঠলেও বাকিরা তলিয়ে যায়।
২০ সেপ্টেম্বর, ২০২৬


