লোড হচ্ছে...
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বাসসকে জানান, প্রধানমন্ত্রী আজ দুপুর সোয়া ১টার দিকে ফেনীতে এসে পৌঁছেছেন। তার গাড়িবহর পরশুরামের দিকে যাচ্ছে।
২৬ দিন আগে

ঢাকা থেকে ফেনী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়।
২৬ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘আনসার বাহিনী আইন, ১৯৯৫’, ’আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এবং ‘গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫’- এই তিনটি পৃথক আইনের অধীনে পরিচালিত হচ্ছে। একাধিক আইনের পরিবর্তে একটি সমন্বিত ও একক আইন প্রণয়ন করে তার অধীনে আধুনিক বিধিমালা তৈরি করা হলে বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড আইনিভিত্তির ওপর আরো সুদৃঢ় হবে এবং সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ আরো সুশৃঙ্খল হবে।
২৬ দিন আগে

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত থাকার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
২৬ দিন আগে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘এয়ার এশিয়া কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলে নিশ্চিত করেছে।’ প্রস্তাবিত এই ফ্লাইট কক্সবাজারকে মালয়েশিয়ার পেনাংয়ের সাথে যুক্ত করবে বলেও জানান তিনি।
২৬ দিন আগে

মন্ত্রী বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যে কোনো ছোট ব্যবসায়ী যে কোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।
২৬ দিন আগে

সালাহউদ্দিন আহমদ বলেন, একইসাথে ডিসেম্বরে নাশকতার শঙ্কা, পুলিশের অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পরিদর্শন নিয়ে গুরুত্বপূর্ণ কথা ও নির্দেশনা সামনে এসেছে।
২৬ দিন আগে

গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ একটি সময়োপযোগী পদক্ষেপ।’
২৬ দিন আগে

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
২৬ দিন আগে

শীর্ষ পর্যায়ের ২০ শতাংশ জেনারেল ও অ্যাডমিরাল ছাঁটাইয়ের পরিকল্পনা নিশ্চিত করেছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ।
২৬ দিন আগে

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব শান্তি ও মানবিক বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যেকোনো পরিবর্তনে অস্ত্রের বদলে মূল হাতিয়ার হওয়া...
২৬ দিন আগে

দিনাজপুর দেশের বড় জেলাগুলোর মধ্যে একটি। এই জেলায় অনেকাংশেই সীমান্ত এলাকা রয়েছে। বিগত সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় দেশের যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সর্বস্তরে উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
২৬ দিন আগে

‘পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসন ও পুলিশকে নিয়মিত সমন্বয় করতে হবে। তাদের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।’
২৬ দিন আগে

‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মধ্য দিয়ে এই এলাকার মানুষের সবচেয়ে বড় সমস্যা সমাধান হতে চলেছে। আমরা আশা করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনীতে প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান হবে।’
২৬ দিন আগে

মাহদী আমিন বলেন, ‘চার কর্মদিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের স্বার্থ ও সম্ভাবনাকে দৃঢ়তার সাথে তুলে ধরেছেন।’
২৬ দিন আগে

‘শিশুদের প্রাথমিক শিক্ষা অভিভাবকরা দিয়ে থাকেন, পরে শিক্ষকরা দিয়ে থাকেন। একজন শিশু কেমন হবে তা নির্ভর করে অভিভাবকদের ওপর। অভিভাবকদের ওপর নির্ভর করে আমাদের ছেলে-মেয়েরা বড় হয়। এখন আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমাদের অভিভাবকদের মানসিকতারও পরিবর্তন হতে হবে। সমাজের পরিবর্তনের সাথে আমাদের সন্তানদের যুগের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে।’
২৬ দিন আগে

প্রবীণদের স্বার্থরক্ষায় সরকার সচেতন ও সতর্ক। একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবীণ নাগরিকদের সামাজিক নিরাপত্তা, আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
২৬ দিন আগে

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো: নাসির উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশী রোগীকে আশঙ্কাজনক অবস্থায় ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে চীনা নাগরিকের শরীরের ৪০ শতাংশ এবং বাংলাদেশী নাগরিকের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনকেই বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
২৬ দিন আগে

‘সাময়িকভাবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কিছুটা সমাধান হয়েছে। তবে পূর্ণাঙ্গরুপে সমাধান হতে আরো কিছুটা সময় লাগবে।’
২৬ দিন আগে

ভূমি অধিগ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ-সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বেশির ভাগ নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২৬ দিন আগে


