লোড হচ্ছে...
বন্দরের বাণিজ্যিক সুবিধা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। বন্দরের কার্যক্রম পরিচালনায় নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে।
২৭ দিন আগে

সমন্বিত উদ্যোগের মাধ্যমে সিলেটের নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার স্থায়ী সমাধান করে উন্নয়ন কার্যক্রম আরো এগিয়ে নিতে হবে।
২৭ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাসী কর্মে জড়িতদের কোনো দলীয় পরচয় বিবেচ্য নয়, তদন্ত জড়িত প্রমাণ মিললেই বিচারের মুখোমুখি করা হবে।
২৭ দিন আগে

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এ এলাকায় একটি স্থায়ী গাইড বাঁধ বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’
২৭ দিন আগে

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরের বিভিন্ন কর্মসূচি, বিশ্বনেতাদের সাথে বৈঠক এবং সফরের সার্বিক বিষয় তুলে ধরা হবে।
২৭ দিন আগে

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয় মন্ত্রিসভা এ ঘোষণা দেয়।
২৭ দিন আগে

ফেনীর সোনাগাজীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কাঙ্ক্ষিত জনগুরুত্বপূর্ণ মুসাপুর রেগুলেটর প্রকল্পসহ দুটি প্রকল্প একনেক সভায় অনুমোদন পাওয়ায় সোনাগাজীর দল-মত নির্বিশেষে সবার মাঝে বাঁধভাঙা উল্লাস দেখা দিয়েছে।
২৭ দিন আগে

মন্ত্রী আরো জানান, ইতোমধ্যে অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ এবং অনিয়মের সাথে যুক্ত ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে, কয়েকটি এজেন্সির অফিস সিলগালা করা হয়েছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।
২৭ দিন আগে

যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। নৌযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২৭ দিন আগে

অনুমোদিত সময়সীমা ও বাজেটের মধ্যে চলমান ও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
২৭ দিন আগে

আগের চুক্তির আওতায় প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালে সরবরাহের কথা রয়েছে। বিমান এর আগে অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ অথবা ২০২৮ সালে পাওয়ার অনুরোধ জানিয়েছিল। বাকি উড়োজাহাজগুলো ধাপে ধাপে সরবরাহ করা হবে।
২৭ দিন আগে

সাংবাদিকতার পরিচয় নির্ধারণে একটি গ্রহণযোগ্য মাপকাঠি থাকা প্রয়োজন। এসব বিষয় নিয়ে মন্ত্রণালয় ও আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা, নতুন নীতিমালা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও এ ধরনের মাপকাঠি প্রয়োজন।
২৭ দিন আগে

বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন।
২৮ দিন আগে

‘আমি আবারো বলছি, আমাদের আমন্ত্রণ খোলা আছে। আমার মনে হয় না, তাড়াহুড়ার কোনো প্রয়োজন আছে। সবকিছুই খুব ইতিবাচক। তবে আমাদের যথাযথ সময় দিতে হবে।’
২৮ দিন আগে

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। এই অবস্থানকে আরো এগিয়ে নিতে হবে।
২৮ দিন আগে

শহীদ আবু সাঈদের স্মৃতি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রংপুর জেলার স্টেডিয়ামের নাম শহীদ আবু সাঈদ স্টেডিয়াম করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে। আবু সাঈদকে শুধু তার গ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিচিত করে তোলার কথা বলেন তিনি।
২৮ দিন আগে

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো: শাহজাহান কবির এ আদেশ দেন।
২৮ দিন আগে

সোমবার রাত ১২টার পর পূর্বঘোষণা ছাড়াই ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত এসব ছাপাখানাগুলোতে পরিদর্শনে যান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২৮ দিন আগে

সভায় দেশের এলপিজি খাতের সার্বিক পরিস্থিতি উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে এক লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত এক লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে।
২৮ দিন আগে

চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরা হয়েছে, যা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২৮ দিন আগে


