লোড হচ্ছে...
‘প্রকল্পগুলো শেষ না হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও আবাসনসংক্রান্ত সমস্যার সমাধান হবে না। প্রকল্পগুলোর মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। এটিই শেষবারের মতো সময় বাড়ানো হয়েছে।’
২৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ‘শিক্ষার্থীরা কী শিখছে, কিভাবে শিখছে ও সেই শিক্ষা বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাতে পারছে এসব বিবেচনায় নিয়েই সংশোধিত সিলেবাস তৈরি ও বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে।’
২৬ সেপ্টেম্বর, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম। একইসাথে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসির পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে কর্মমুখী শিক্ষা ছাড়া চাকরি বা কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হবে না’ বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ‘টেকনাফের শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনতে হলে প্রথমেই তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।’
২৫ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের ওপর এখন শোভা পাচ্ছে কালিমায়ে তাইয়্যেবাহ। আরবি হরফে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা স্টিলের ফ্রেমে নতুন রূপ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ ও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাশলেস ক্যাম্পাস কার্যক্রম বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

অপ্রতীমকে হত্যার পেছনে আইফোনের প্রতি লোভ, অর্থ হাতিয়ে নেয়া কিংবা অপহরণের পরিকল্পনা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তার মা। তিনি বলেন, ‘এমনও হতে পারে, শুধু আইফোনটার জন্যই তাকে মেরে ফেলেছে। আমার পরিবার বড়, আমরা ভাইবোন অনেকজন। অপ্রতিম ঈদে সালামি পেত, বিভিন্ন সময় অনেক কিছু পেত। তাদের মধ্যে এ ধরনের লোভও থাকতে পারে।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

চরভদ্রাসন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) আজিজুর রহমান খান বলেন, অভিযোগ পাওয়ার পর পাঁচটি বিদ্যালয়ে ডিম বিতরণ স্থগিত করা হয়েছে। বিদ্যালয়গুলো হলো—ইউসুফ শিকদারের ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরশালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজ মো: আলী বেপারীর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ড. আমানুল্লাহ বলেন, ‘শিক্ষাকে আনন্দময় ও প্রাণবন্ত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠ শিক্ষার্থীদের কেবল সুস্থ রাখে না, বরং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও জয়-পরাজয় মেনে নেয়ার ইতিবাচক মানসিকতা তৈরি করে। জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু অ্যাকাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারাদেশের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রম আরো গতিশীল করবে।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ডেপুটি স্পিকার বলেন, ‘মেধা গুরুত্বপূর্ণ, কিন্তু মেধার সঠিক বিকাশ ঘটে অধ্যবসায়, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় জীবনে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে সাময়িকভাবে মনোনীত হয়েছেন।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘আমাদের ধারণা ছিল, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় আসলেই অনেক উন্নত। এখানে এসে দেখতে পেলাম, শিক্ষার্থীদের জন্য একটি অডিটোরিয়াম নেই, টিএসসি নেই, অ্যাকাডেমিক ভবন মাত্র একটি। বলা যায়, শিক্ষার্থীদের জন্য তেমন কিছুই হয়নি’—মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক নুর।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ওয়েট প্রসেস ক্লাবের উদ্যোগে আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভবিষ্যতে তাদের বিরুদ্ধে র্যাগিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা পেলে অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের চিঠির মাধ্যমে উল্লিখিত শাস্তির বিষয়ে অবহিত করা হবে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইসারি সার্ভিসের (ক্যাডস) নতুন পরিচালক অধ্যাপক ড. শরীফ মাহমুদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।...
২৩ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্র ও সময় ব্যবস্থাপনাসহ বিভিন্ন জটিলতার কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভাগীয় শহরে জাবি ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। আগামী অ্যাকাডেমিক কাউন্সিলে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬


