
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) পুনর্মিলনী ও সাধারণ সভা আগামী ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রুয়ার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: নিজামুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্ণমিলনী ও সাধারণ সভায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, রুয়ার জীবন সদস্যবৃন্দ ও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। রিইউনিয়ন ও সাধারণ সভায় অংশগ্রহণের জন্য প্রত্যেক অ্যালামনাসকে দুই হাজার ৫০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
এছাড়া একজন অ্যালামনাস সর্বোচ্চ দু’জন অতিথি রেজিস্ট্রেশন করাতে পারবেন। প্রতিজন অতিথির জন্য এক হাজার ২৫ টাকা জমা দেয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ৫ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চালু থাকবে। ইতোপূর্বে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের রেজিস্ট্রেশন বলবৎ থাকার কথাও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








