
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ৭ নভেম্বরের (শনিবার) নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, স্থগিত হওয়া পরীক্ষাটি ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য নিয়মাবলি অপরিবর্তিত থাকবে। প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময়কাল অনুযায়ী পরীক্ষা চলবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) ভিজিট করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর না করার পরামর্শ দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








