লোড হচ্ছে...
পবিত্র রমজানে বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে চাল, ডাল, চিনিসহ ১০টি প্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বিলম্বিত মূল্য পরিশোধ (ইউসেন্স) সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১১ দিন আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ব্যবসা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হলেও যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য ও আগামী মাসে সুদের হার বড় পরিসরে বাড়ানোর আশঙ্কায় বুধবার (১১ নভেম্বর) এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
১১ দিন আগে

রাষ্ট্রপতি বলেন, ‘দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সঙ্কট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।’
১১ দিন আগে

বাংলাদেশ সফরকালে জাতিসঙ্ঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সাথে বৈঠক করবেন।
১১ দিন আগে

মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সাথে জড়িত মূল ২৫টি রিক্রুটিং এজেন্সির সাথে আরো ৩১২টি লাইসেন্স মালিককে সংযুক্তসহ মোট ৩৩৮টি এজেন্সিকে এবার কর্মী প্রসেসিংয়ের সাথে জড়িত থাকতে সরকার অনুমতি দিয়েছে। গতবার শুধু সিন্ডিকেটে থাকা ১০০ রিক্রুটিং এজেন্সিকেই অনিয়মের অভিযোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ধরতে পেরেছিল। এবার ২৫ এজেন্সি নয়, ৩৩৮ এজেন্সির প্রত্যেককেই আলাদাভাবে অনিয়মের অভিযোগে মন্ত্রণালয় ধরতে পারবে।
১১ দিন আগে

২০২৪ সালের আগস্ট মাসের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলো বড় ধরনের দরপতনের শিকার হয়। এ সময় কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় এবং লভ্যাংশ ঘোষণাতেও নেতিবাচক অবস্থা বিরাজ করে। কিন্তু সম্প্রতি এ ধরনের কোম্পানিগুলো ফের ভালো পারফর্ম করতে শুরু করলে বেড়ে যায় লভ্যাংশ ঘোষণার হার ও শেয়ারপ্রতি আয়। ফলে আবার এসব কোম্পানির দিকেই ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
১১ দিন আগে

গত পাঁচ দিনে কক্সবাজার থেকে জাহাজে করে চার হাজার ৩৯১ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। অথচ নির্ধারিত পর্যটক ধারণক্ষমতার তুলনায় এ সংখ্যা বেশ কম। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে প্রায় ৯৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগছে ছয় থেকে সাত ঘণ্টা।
১১ দিন আগে

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন লাগার পর এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়েছেন।
১২ দিন আগে

ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েম বাজার সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনি এই কথা জানান।
১৩ দিন আগে

সোমবার (৯ নভেম্বর) ডিএসইতে ৩৮৩টি কোম্পানির মোট ২০ কোটি ৪৪ লাখ ১২২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৫৪ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ১৭৩ টাকা।
১৩ দিন আগে

মোনায়েম মুন্না বলেন, ‘১৯৭৭ সালেই সর্বপ্রথম ছাত্রদলের আগে যুবদল প্রতিষ্ঠা করেন শহীদ জিয়া।’
১৩ দিন আগে

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। চোরাকারবারিদের অতর্কিত হামলায় ফাঁকা গুলি চালিয়ে আত্মরক্ষা করে টহল দল। আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও বিশেষ অভিযান অব্যাহত।
১৪ দিন আগে

ডিএসইতে আজ ৩৮৭টি কোম্পানির ১৭ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ১৪৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৮ কোটি ৮০ লাখ ৪৭ হাজার টাকা।
১৪ দিন আগে

সাক্ষাৎকারে সদস্যদের কারিগরি জ্ঞান, শৃঙ্খলাবোধ, কর্মনিষ্ঠা, ভাষাগত দক্ষতা ও আচরণে সন্তোষ প্রকাশ করেন জাপানি প্রতিনিধিরা। তাদের যোগ্যতা ও প্রস্তুতিতে সন্তুষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে চারজনকে নিজ প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দেন তারা।
১৪ দিন আগে

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভোরের দিকে দুর্ঘটনা ঘটায় স্থানীয় লোকজন প্রথমে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
১৫ দিন আগে

ঘটনার পর পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
১৬ দিন আগে

পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চালের বাজার অস্থির হলেও খুচরায় প্রভাব পড়তে পারে শীঘ্রই।
১৬ দিন আগে

কক্সবাজারের মহেশখালীতে কালমাদিয়ার ঢালায় সড়ক দুর্ঘটনায় স্ক্র্যাপ ব্যবসায়ী আমান উল্লাহ নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ফেসবুকে ছবি দেখে পরিচয় শনাক্ত করেছেন স্বজনরা। আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান।
১৬ দিন আগে

শেয়ারবাজারে এই ধসের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘আজ শেয়ারবাজারে ধস নেমেছে, কারণ মঙ্গলবার ডেমোক্র্যাটরা বড় জয় পেয়েছে। এমন পরিস্থিতি দেখে দুঃখ হচ্ছে। এর দায় আপনাদেরই নিতে হবে!’
১৬ দিন আগে

অর্থনৈতিক প্রতিবেদকতিন মাসেরও বেশি সময় পর দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মুখে হাসি দেখা গেল। গতকাল নিয়ে টানা দু’দিন দেশের পুঁজিবাজারের ইতিবাচক আচরণে সন্তোষ প্রকাশ করেছেন তারা।...
১৬ দিন আগে


