লোড হচ্ছে...
বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘জনগণ সরকারকে পাঁচ বছরের ম্যান্ডেট দিয়েছে। পাঁচ বছর পর সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করে জনগণই সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে কাকে ভোট দেবে।’
২ অক্টোবর, ২০২৬

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সাটুরিয়ার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। ধামরাইয়ের সোনালী অতীত টাইব্রেকারে বিজয় লাভ করে।
২ অক্টোবর, ২০২৬

খেলাধুলার জন্য মাঠের প্রয়োজন, ইতোমধ্যে সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের জেলা প্রশাসক ও ইউএনওদের নির্দেশনা দেয়া হয়েছে।
১ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানুয়ারি থেকে জুনের মধ্যে (স্থানীয় সরকার নির্বাচনের) কথা বলেছেন। ভালো একটা রেফারেন্স তো পাওয়া গেল। সেভাবে আমরা হয়তো বাকি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, এটা আমি কমিশনে জানাব। আপনাদের রেফারেন্সেই জানাব।
১ অক্টোবর, ২০২৬

মীর শাহে আলম বলেন, ‘বিএনপি জনগণের ভোটে মাত্র সাত মাস হলো ক্ষমতায় এসেছে, সাধ্যমতে কাজ করার চেষ্টা করছে। মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, মানুষকে উন্নয়নের গ্যারান্টি দিতে পারব।’
১ অক্টোবর, ২০২৬

গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সরঞ্জাম সরবরাহ একটি সময়োপযোগী পদক্ষেপ।’
১ অক্টোবর, ২০২৬

‘সাময়িকভাবে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কিছুটা সমাধান হয়েছে। তবে পূর্ণাঙ্গরুপে সমাধান হতে আরো কিছুটা সময় লাগবে।’
৩০ সেপ্টেম্বর, ২০২৬

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এ এলাকায় একটি স্থায়ী গাইড বাঁধ বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’
৩০ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। নৌযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মীদের এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকতার পরিচয় নির্ধারণে একটি গ্রহণযোগ্য মাপকাঠি থাকা প্রয়োজন। এসব বিষয় নিয়ে মন্ত্রণালয় ও আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চলছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা, নতুন নীতিমালা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও এ ধরনের মাপকাঠি প্রয়োজন।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। এই অবস্থানকে আরো এগিয়ে নিতে হবে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ আবু সাঈদের স্মৃতি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রংপুর জেলার স্টেডিয়ামের নাম শহীদ আবু সাঈদ স্টেডিয়াম করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে। আবু সাঈদকে শুধু তার গ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিচিত করে তোলার কথা বলেন তিনি।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘দীর্ঘদিন পর জনগণের বিপুল আস্থার ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং এই সফরের মাধ্যমে দেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে।’
২৮ সেপ্টেম্বর, ২০২৬

এ সময় মন্ত্রীর কার্যালয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিমান চলাচলের কেন্দ্র হতে হলে আমাদের বহর সম্প্রসারণ করতে হবে। এর পেছনে কিছুই নেই...কোনো গোপন এজেন্ডাও নেই। বাংলাদেশ প্রয়োজনের ভিত্তিতেই এটি করেছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।
২৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
২৭ সেপ্টেম্বর, ২০২৬

সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে মাছ শিকার যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। এ ধরনের অপরাধ বন্ধে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোরভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঐতিহাসিক সীতাকোট বিহার পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তারা স্থানটির পর্যটন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাম্প-৪ (বর্ধিত) এলাকায় প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবরে উদ্বোধন করা হয়। একই বছরের নভেম্বরে শুরু হয় এর কার্যক্রম। তবে প্রায় আট মাস ধরে প্রকল্পটির কার্যক্রম বন্ধ রয়েছে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসঙ্ঘ অধিবেশনের ফাঁকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
২৬ সেপ্টেম্বর, ২০২৬


