লোড হচ্ছে...
‘মাত্র ছয় মাস পার হয়েছে। এখনই হতাশ হওয়া যাবে না। দলের দুঃসময়ে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীরা বৈধভাবে ডিলারশিপ, ঠিকাদারিসহ সবকিছু পাবেন।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে তাদের দ্বিতীয় ‘ডব্লিউপিএস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রস্তুত করছে। এছাড়া, নারীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপব্যবহারের বিষয়গুলো মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’ তুলে ধরেন তিনি।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার জন্য আইন সমানভাবে প্রয়োগ করতে হবে।’
২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘আমাদের ধারণা ছিল, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় আসলেই অনেক উন্নত। এখানে এসে দেখতে পেলাম, শিক্ষার্থীদের জন্য একটি অডিটোরিয়াম নেই, টিএসসি নেই, অ্যাকাডেমিক ভবন মাত্র একটি। বলা যায়, শিক্ষার্থীদের জন্য তেমন কিছুই হয়নি’—মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: নুরুল হক নুর।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল। প্রতিবেশী অনেকেই দেশেই জ্বালানি তেলের দাম আমাদের চেয়ে বেশি। যে কারণে আমাদের দেশ থেকে জ্বালানি তেল পাচারের একটা ঝুঁকি তৈরি হয়েছে। সেই বিবেচনায় আমরা তেলের দাম বাড়িয়েছি।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার ভবিষ্যৎ পুরোপুরি প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষকদের সবচেয়ে আগে দক্ষ করে তুলতে হবে। প্রযুক্তি কখনো শিক্ষকের বিকল্প নয়, বরং এটি শিক্ষকের সক্ষমতা বৃদ্ধির একটি কার্যকর হাতিয়ার। বিশেষ করে স্বল্প-সম্পদসম্পন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার সুযোগ আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার প্রয়োজন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। একইসাথে স্থানীয় সাংবাদিকদের মিথ্যা তথ্য, অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
২২ সেপ্টেম্বর, ২০২৬

মানুষে মানুষে সরাসরি যোগাযোগই দুর্নীতির মূল ক্ষেত্র। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো সব ধরনের সেবা ডিজিটাল মাধ্যমে প্রদান করা সম্ভব হলে নাগরিকদের অফিসে যাওয়ার প্রয়োজন হবে না এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন সহজ হবে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশে মূল্য সর্বনিম্ন পর্যায়ে থাকায় প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছিল। এমতাবস্থায় সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও পাচার ঠেকাতে এই সমন্বয় জরুরি হয়ে পড়েছিল।
২১ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে ড. মুহিত বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সময়োপযোগী তথ্যের প্রচারই পারে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে তৈরি পোশাকের বাইরে হালকা প্রকৌশল ও যন্ত্রপাতিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময় নিয়ে আলোচনা হয়।
২০ সেপ্টেম্বর, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইয়াও ওয়েনের মেয়াদে বাংলাদেশ-চীন সম্পর্ক ‘অংশীদারিত্বমূলক সম্প্রদায়’-এর পর্যায়ে উন্নীত হয়েছে। প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ মেকানিজমসহ বেশ কিছু নতুন প্রক্রিয়া চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট প্রথমবারের মতো জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। ১৯৯৩ সালের ১ অক্টোবরে তার মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদে ভাষণ দেন।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

নতুন কুঁড়ি আবাসিক ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ৩১১ জন ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়কে নিয়ে ৪০ দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হবে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

নবীনগর-বাঞ্ছারামপুর সড়কটি বৃহত্তর ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

উন্নয়নের জন্য যেসব প্রকল্প নেয়া হয়েছে, সেগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। খামারের ব্যবস্থাপনা সুন্দর ও কার্যকর করার পাশাপাশি উৎপাদন আরো বাড়াতে হবে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষক সঙ্কট দূর করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া, পেশাগত ক্যারিয়ার, মূল্যায়ন ও প্রশিক্ষণকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার কাজ চলছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি, এক শিফট চালু এবং কার্যকর শিখনসময় নিশ্চিত করতে নতুন করে পরিকল্পনা নেয়া হচ্ছে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তার নির্বাচনী এলাকায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সফরকালে তিনি উন্নয়নকাজের উদ্বোধন, ক্রীড়াসামগ্রী বিতরণ, নদীভাঙন এলাকা পরিদর্শন এবং বিদ্যুৎ দুর্ঘটনায় নিহত কর্মীর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মহানগর, জেলা (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

জিও ফেন্সিং প্রযুক্তি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এটি মানচিত্রের ওপর নির্দিষ্ট ভৌগোলিক সীমানা নির্ধারণের একটি প্রযুক্তি। এ ব্যবস্থায় প্রতিটি ভূমি অফিস বা কার্যালয়ের চারপাশে নির্দিষ্ট ব্যাসার্ধের একটি ভার্চুয়াল সীমানা নির্ধারণ করা হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারীর মোবাইল ফোনের অবস্থান ওই নির্ধারিত সীমানার মধ্যে থাকলেই মোবাইল অ্যাপে উপস্থিতি নিবন্ধনের সুযোগ সক্রিয় হবে। ফলে কর্মস্থলের বাইরে অবস্থান করে হাজিরা দেয়ার সুযোগ থাকবে না।
১৭ সেপ্টেম্বর, ২০২৬


