
জ্বালানি, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা এগিয়ে নেয়া এবং বাংলাদেশ-আলজেরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আলজিয়ার্সে পৌঁছালে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক মহাপরিচালক আবদেল মালেক বুহেদ্দু তাকে অভ্যর্থনা জানান।
সফরকালে আলজেরিয়ার প্রধানমন্ত্রী এবং হাইড্রোকার্বন, পররাষ্ট্র, কৃষি, গ্রামীণ উন্নয়ন ও মৎস্যবিষয়ক মন্ত্রীদের সাথে হুমায়ুন কবিরের বৈঠক করার কথা রয়েছে।
বৈঠকগুলোতে জ্বালানি, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার উদ্যোগ নেয়া হবে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








