লোড হচ্ছে...
জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা অতিক্রম করে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হয়।
৩৪ মিনিট আগে

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয় কেন্দ্রটির প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়।
১৫ ঘণ্টা ৩২ মিনিট আগে

প্রথম গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সাথে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবারও গ্রিড সংযোগ দেয়া হয়েছে।
১ দিন আগে

রূপপুরের কার্যক্রম শুরুর আগে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএ’র এই মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
৩ দিন আগে

১৭ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
৪ দিন আগে

রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ কে. বি. এম. রুহুল কুদ্দুস মোবাইল ফোনে জানান, গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সম্ভাব্য সংঘাত এড়াতে নিরাপত্তাজনিত কারণে প্রথমবারের মতো বিকল্প পথে পারমাণবিক জ্বালানি প্রকল্পে নিয়ে আসা হয়েছে।
১৮ দিন আগে

স্থানীয় জনগণের কাছে ইমামগণ অত্যন্ত শ্রদ্ধাভাজন ও বিশ্বস্ত ব্যক্তি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচার, ভুল ধারণা দূরীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
১৯ দিন আগে

চুক্তি ব্যবস্থাপনায় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএলসি চুক্তির ১৩.২(জে) ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর যোগ্য বিল পরিশোধ না হলে এবং বিলের নির্ধারিত তারিখের পর ১০ কর্মদিবস অতিবাহিত হলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যসম্পাদন স্থগিত রাখার সুযোগ রয়েছে। তবে ওই স্থগিতাবস্থাতেও সক্ষমতাভিত্তিক অর্থ পরিশোধের বিধান বহাল থাকে।
২৩ দিন আগে

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষায়িত তিনটি ট্রাকে করে শনিবার পারমাণবিক জ্বালানির চালানটি প্রকল্প এলাকায় পৌঁছায়।
২৪ দিন আগে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ড. মো: জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটে হট কমিশনিংয়ের প্রথম উপধাপ ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় শেষ হয়েছে। এ পর্যায়ে মূলত প্রাথমিকভাবে পারমাণবিক জ্বালানি লোডিং এবং চুল্লির সাবক্রিটিক্যাল অবস্থা যাচাইয়ের কাজ করা হয়।
২৬ দিন আগে

গত ৩০ সেপ্টেম্বর ভালভটির তৃতীয় দফার পরীক্ষা সম্পন্ন হয়। পরে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে ১১ অক্টোবর চুল্লিতে পারমাণবিক বিক্রিয়া শুরু করা হয়।
২৮ দিন আগে

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ মঙ্গলবার সকালে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
২৮ দিন আগে

এতে বায়েরা, বায়েক এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) নবীন বিজ্ঞানী ও প্রকৌশলীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। এ ছাড়া সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৮ অক্টোবর, ২০২৬

ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের খাদ্য, রেলপথ, বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, ক্রীড়া ও পরিবেশসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।
১৩ অক্টোবর, ২০২৬

রাশিয়ার সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ব্যবহার করা হয়েছে তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ মডেলের পারমাণবিক চুল্লি। এতে আধুনিক নিরাপত্তাব্যবস্থা সংযুক্ত রয়েছে।
১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যে শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দুই হাজার ৪০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।
৯ অক্টোবর, ২০২৬

প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমনের সেফটি ভালভের (পিওআরভি/পিওএসভি) জটিলতার কারণে এতদিন অনুমোদনটি আটকে ছিল। রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল এসে বিভিন্ন কৌশলে সমস্যাটির সমাধান করে। পরে বিভিন্ন পরীক্ষায় সেফটি ভালভটি সফলভাবে উত্তীর্ণ হয়। এর ফলে আগামী ডিসেম্বরের শেষে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।
৮ অক্টোবর, ২০২৬

শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয় ইউরেনিয়ামবাহী বহরটি।
৩ অক্টোবর, ২০২৬


