লোড হচ্ছে...
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে নির্বাচনী ফলাফল প্রকাশের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় অন্তত ৬ জন জামায়াতকর্মী গুরুতর আহত হয়েছেন।...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৫ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। এই আসনের মোট ১২৭ টি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুসারে, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি লাভ করেছেন সর্বমোট ৮২ হাজার ৬৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে লাভ করেছেন ৬১ হাজার ৯২০ ভোট। অর্থাৎ, জামায়াত আমির ২০ হাজার ৭২৫ ভোটে জয় নিশ্চিত করেছেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এ ছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মো. তোফাজ্জল হোসেন হাতি মার্কায় পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট। টাঙ্গাইলের সহকারী রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন ভোটের এই ফল নিশ্চিত করেছেন।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে পারফেক্ট বলব না। নির্বাচনের ইতিহাসে যেকোনো মানদণ্ডে ভালো নির্বাচন...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
সরকার ও নির্বাচন কমিশনের কিছু দুর্বলতা ও অনিয়ম থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামগ্রিকভাবে দেশবাসী উপভোগ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন পোলিং কর্মকর্তাসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে, ভোট দিয়ে ফেরার পথে এবং কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এটিই প্রথম নির্বাচন। লাখ লাখ পোশাক শ্রমিক ও মালিক আশা করছেন, নতুন সরকার দেশের বৃহত্তম এই শিল্পকে রক্ষা করতে সক্ষম হবে। মার্কিন শুল্ক, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক অসন্তোষের কারণে গত টানা ছয় মাস ধরে এই খাতের রপ্তানি হ্রাস পেয়েছে।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও দলটির মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নিজের কেন্দ্রেই হেরে গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে খুলনা-১ আসনে পাঁচটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী। তিনি পেয়েছেন চার হাজার ৬৩ ভোট। তার...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাপক রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পর, দেশের গণতন্ত্রের জন্য এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের ভোটাররা সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে রাজধানী ঢাকা এবং সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হবে এবং শুক্রবার নির্বাচনের ফলাফল পাওয়ার আশা করা হচ্ছে।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায়...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১১ আসনের একটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এম এ কাইয়ুম পেয়েছেন ৫৩৭ ভোট। শাপলা কলি প্রতীকের নাহিদ ইসলাম পেয়েছেন ৫০৬ ভোট। কেন্দ্র সূত্রে এই তথ্য জানা গেছে।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
এগিয়ে আছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ভোটের ১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন রিক্সা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভোটগ্রহণ চলাকালে সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক কমিটি...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদিন নানা অভিযোগ, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোট। শেষ হয়েছে বিকাল সাড়ে ৪টায়।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট এবার এতোটা উৎসবমুখর হবে এটা কেউ ভাবেনি। মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস, সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে...
১২ ফেব্রুয়ারি, ২০২৬
আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সারাদেশে ভোটগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
১২ ফেব্রুয়ারি, ২০২৬
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সারাদেশে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল।
১২ ফেব্রুয়ারি, ২০২৬

