যুক্তরাষ্ট্র, ট্রাম্প
যুক্তরাষ্ট্রের এই মধ্যবর্তী নির্বাচন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী হয়নি। নয়া দিগন্ত

যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী হয়নি। যেহেতু সেনেট ও হাউস দুই জায়গাতেই ডেমোক্রেটরা বিজয়ী হয়েছে, তাই ট্রাম্পের বাকি মেয়াদের জন্য কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে ডেমোক্রেটরা।

Advertisement

ট্রাম্প যেভাবে এর প্রতিক্রিয়া জানিয়েছেন—

ইরান যুদ্ধ এবং জ্বালানির দাম
ট্রাম্প স্বীকার করেছেন, মধ্যবর্তী নির্বাচনে তাদের পরাজয়ের ক্ষেত্রে ইরান যুদ্ধ এবং জ্বালানির দাম বৃদ্ধি ভূমিকা রেখেছে।

ফক্স নিউজকে তিনি বলেছেন, গ্যাসের অতিরিক্ত মূল্য রিপাবলিকান পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং যখন মানুষকে জ্বালানির জন্য বেশি টাকা দিতে হয়েছে, তখন তা মানুষ ‘পছন্দ করেনি।’ একটি প্রধান ভোটার জরিপে দেখা গেছে, অর্থনীতিই ছিল ভোটারদের প্রধান ইস্যু।

আরো পড়ুন—পারমাণবিক হামলার শঙ্কা : নাগরিকদের যেসব সতর্কতা অবলম্বন করতে বলল ইরান

নিউইয়র্ক টাইমসের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত তিনি। তবে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়াকে তিনি ‘খুবই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত’ বলে মনে করেন।

‘আমি ব্যালটে ছিলাম না’
ট্রুথ সোশ্যাল এবং বিভিন্ন মিডিয়ার সাথে সাক্ষাৎকারে ট্রাম্প বারবার বলেছেন, ব্যালটে যদি তার নাম থাকতো তাহলে রিপাবলিকানরা জয়ী হতো।

নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘আমি নির্বাচনে প্রার্থী হিসেবে ছিলাম না এবং আমি না থাকার কারণেই আমরা পর্যাপ্ত মানুষকে ভোটকেন্দ্রে এনে ভোট দেয়াতে পারিনি।’

আরো পড়ুন—মন্দিরে ধর্ষণ করেন পুরোহিতরা : বিস্ফোরক দাবি করে যা বলরেন নেহা বোরা

ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, কয়েকজন রিপাবলিকান প্রার্থী ‘আরো ভালো হতে পারতেন’, যাদের মধ্যে হেরে যাওয়া কয়েকজন প্রার্থীকে প্রেসিডেন্ট নিজে সমর্থন দিয়েছিলেন।

‘ডেমোক্র্যাটরা ভালো কাজ করেছে’
ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন এই প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে ডেমোক্র্যাটরা ‘ভালো কাজ করেছে।’ 

তিনি আরো জানান, রিপাবলিকানরা ‘বিশাল বিশাল জনসভা’ করার পরও ডেমোক্রেটদের এই ফলাফলে ‘কিছুটা অবাক’ হয়েছেন তিনি।

ডেমোক্র্যাটদের সাথে কাজ করতে ইচ্ছুক বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। যদিও কংগ্রেসে ডেমোক্র্যাটদের এই নিয়ন্ত্রণ ট্রাম্পের পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করবে।

ফক্স নিউজকে তিনি বলেন, ডেমোক্র্যাটদের সাথে কাজ করার মতো ‘অনেক অনেক বিষয়’ রয়েছে, তবে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, প্রয়োজন হলে ‘ভেটো পাওয়ার বা ক্ষমতা’ ব্যবহার করবেন তিনি।

সূত্র : বিবিসি