তেলের দাম আবারো বেড়েছে
তেলের দাম আবারো বেড়েছে। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রজুড়ে রিপাবলিকানদের ধারাবাহিক বিপর্যয়ের পর তেলের দাম আবারো বেড়েছে। এর পেছনে রয়েছে ইরান যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা।

Advertisement

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৪ নভেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৭৬ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে। 

এর আগের লেনদেনে তেলের দাম চার সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।

সূত্র : আল জাজিরা