লোড হচ্ছে...
নতুন এই সমীকরণে ডেমোক্র্যাটরা ট্রাম্পের নীতিগুলোকে কঠোর জবাবদিহির আওতায় আনার এবং তাদের অপছন্দের যেকোনো আইন প্রণয়নে বাধা দেয়ার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি ক্ষমতা পাবেন। তবে তা সত্ত্বেও, কংগ্রেসের অনুমোদন ছাড়াই একজন মার্কিন প্রেসিডেন্টের এককভাবে স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ও করার অনেক সুযোগ রয়ে গেছে।
১৭ দিন আগে

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এ নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।
১৭ দিন আগে

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভাগে শনাক্ত ৯৫৫ জনের মধ্যে হবিগঞ্জের ৩৮৫ জন, সুনামগঞ্জের ২১৩ জন, সিলেটের ২৩৬ জন ও মৌলভীবাজারের ৮৮ জন রয়েছেন।
১৭ দিন আগে

অবসরপ্রাপ্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদালকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। বুধবার ক্লাবটি এ তথ্য জানিয়েছে। ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী নাদাল ২০১১ সাল...
১৭ দিন আগে

‘পিএসসিকে প্রকৃত অর্থে স্বাধীন ও দলীয় প্রভাবমুক্ত সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করতে জুলাই জাতীয় সনদে বিদ্যমান কাঠামো পুনর্গঠন করে সংবিধানের অধীনে তিনটি পৃথক কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। এসব কমিশনের চেয়ারম্যান ও সদস্য বাছাইয়ে সংসদের সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে বাছাই কমিটি গঠন এবং কমিটির দুই-তৃতীয়াংশ ভোটে প্রত্যেক কমিশনের একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নির্বাচনের প্রস্তাব করা হয়েছে। তাদের পাঁচ বছরের জন্য নিয়োগের কথাও বলা হয়েছে। অথচ সরকার এখন পর্যন্ত এসব সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেয়নি।’
১৭ দিন আগে

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৮ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ১৮১ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
১৭ দিন আগে

শ্রমিকরা কখনোই তাদের কর্মস্থলের ক্ষতি করতে পারেন না। যারা কারখানায় ভাঙচুর ও নাশকতা করছে, তারা বহিরাগত। নাশকতাকারীদের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।
১৭ দিন আগে


যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী হয়নি। যেহেতু সেনেট ও হাউস দুই জায়গাতেই ডেমোক্রেটরা বিজয়ী হয়েছে, তাই ট্রাম্পের বাকি মেয়াদের জন্য...
১৭ দিন আগে

আজ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন পরীমনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসাথে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।
১৭ দিন আগে

২০২০ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় ইমন বাইরে থাকার সুযোগে সিনথী পরিকল্পিতভাবে সাইফকে ওড়না দিয়ে হাত-পা ও নাক-মুখ বেঁধে শ্বাসরোধ করে এবং পরে পানি ভরা বালতিতে মাথা ডুবিয়ে হত্যা করেন।
১৭ দিন আগে

‘অমিত কেবলই দলের সাথে যোগ দিয়েছে। আমরা যখন পরে দল নিয়ে বসব, তখন স্কোয়াড পরিস্থিতি দেখব। তবে ও আসার আগেই আমাদের একটা দল ঠিক করা ছিল, ও এসেছে চোটের বদলি হিসেবে। তাই ওর খেলার সম্ভাবনা খুব একটা বেশি নয়।’
১৭ দিন আগে

‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজাকে সুন্দর একটা ম্যাচ উপহার দিতে চাই।’
১৭ দিন আগে

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ সুপায়ন মারমা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের চাঁদা সংগ্রহকারী সদস্য বলে জানা যায়।
১৭ দিন আগে

অ্যামি অ্যাকটন ৫১ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন, অন্যদিকে বিবেক রামাস্বামী পেয়েছেন ৪৫ শতাংশেরও বেশি ভোট।
১৭ দিন আগে

পারমাণবিক হামলার ক্ষেত্রে কী জরুরি ব্যবস্থা নেয়া দরকার সে বিষয়ে নির্দেশ জারি করেছে ইরান। সোমবার রাতে ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর...
১৭ দিন আগে

চোট কাটিয়ে মাঠে ফেরার পথে এক ধাপ এগোলেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ার পার্থে পুনর্বাসনে থাকা বাংলাদেশের এই পেসার বোলিং শুরু করেছেন। এখন পর্যন্ত বোলিং করতে গিয়ে...
১৭ দিন আগে

‘বিহারটির নাম যেমন ধর্মের আলো বনবিহার, তেমনি আমি বিশ্বাস করি, এর মাধ্যমে এ জনপদেও শান্তির আলো ছড়িয়ে পড়বে।’
১৭ দিন আগে

কৃষকরা সার নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকেই বিভিন্নভাবে টোকেন দিয়ে লাইনে না দাঁড়িয়েও সার নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে টোকেন নিয়েও কাঙ্ক্ষিত সার না পেয়ে অনেককেই ফিরে যেতে হচ্ছে।
১৭ দিন আগে

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো: আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
১৭ দিন আগে


