
সিলেটে হামে দুই দিন মৃত্যুহীন থাকার পর আবারো এক শিশুর মৃত্যু হয়েছে। জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জান্নাত (৩)।
নিহত শিশু জান্নাত সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম শনাক্ত হয়েছে নয়জনের এবং হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৩৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৯৯ জন।
বুধবার (৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৮ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, হবিগঞ্জে ১৮১ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৫ জন, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, মাউন্ট এডোরা হাসপাতালে চারজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন রয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৪৯৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮৪ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৯৩ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬ জন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, মাউন্ট এডোরা হাসপাতালে পাঁচজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দু’জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৯ জন, হবিগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ১৬ জন ও সুনামগঞ্জে ৭৩ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
নিশ্চিত হাম ও উপসর্গ মিলিয়ে সিলেটে ৮৩ জন, হবিগঞ্জে ৩৩ জন, মৌলভীবাজারে ১৭ জন ও সুনামগঞ্জে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে কারো মৃত্যু না হলেও নতুন করে হাম শনাক্ত হয়েছিল নয়জনের। এছাড়া হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১৪০ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








