ইকবাল সোবহান চৌধুরী, ডিবি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিএমপি, ডিবি কার্যালয়, শেখ হাসিনার উপদেষ্টা
ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখে ইকবাল সোবহান চৌধুরী। সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

বুধবার রাজধানীর মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো: আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

তাকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিবি জানিয়েছে, তাকে এখনো আটক বা গ্রেফতার করা হয়নি। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার সাথে অন্য কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ডিবি তাকে শুধু ইকবাল সোবহান চৌধুরীর বিষয়ে জানিয়েছে।

তবে ডিবিসি সূত্র জানিয়েছে, নিউজরুম থেকে আরো দু’জন সাংবাদিককে ডিবি নিয়ে গেছে।