লোড হচ্ছে...
বাংলাদেশের বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় সাফল্য ছিল ঘরে ঘরে সংযোগ পৌঁছে দেয়া। কিন্তু ‘বিদ্যুৎ সংযোগ’ আর ‘নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ’ এক বিষয় নয়। দেশের বিদ্যুৎ খাত আজ এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যেখানে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে- কী জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদিত হবে, সেই বিদ্যুৎ কতটা নির্ভরযোগ্য হবে এবং গ্রাহক পর্যায়ে এর দাম কত পড়বে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘জ্বালানি সঙ্কটসহ বর্তমান বিভিন্ন সমস্যা সাময়িক। এগুলো সমাধানে সরকার কাজ করছে। দেশবাসীকে ধৈর্য ধরতে হবে।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি জনগণের কাছে আরো কিছুটা সময় চেয়েছেন।’
২৩ সেপ্টেম্বর, ২০২৬

আইপিডি মনে করে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং বিপিসির আর্থিক চাপ বাস্তব হলেও এর পুরো বোঝা একবারে জনগণের ওপর চাপিয়ে দেয়া কোনো টেকসই সমাধান নয়। বিপিসির আর্থিক সংকট মোকাবেলার পাশাপাশি জনগণ ও উৎপাদনশীল খাতকে সুরক্ষায় বিকল্প নীতিও বিবেচনা করবার প্রয়োজন ছিল।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল। প্রতিবেশী অনেকেই দেশেই জ্বালানি তেলের দাম আমাদের চেয়ে বেশি। যে কারণে আমাদের দেশ থেকে জ্বালানি তেল পাচারের একটা ঝুঁকি তৈরি হয়েছে। সেই বিবেচনায় আমরা তেলের দাম বাড়িয়েছি।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

এডিবির প্রতিবেদনের হিসাবে, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল ৩ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি সামান্য বাড়লেও তা এখনো শক্তিশালী প্রবৃদ্ধির পর্যায়ে পৌঁছায়নি।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। তাদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে স্থানীয়ভাবে প্রতিহত করার পাশাপাশি প্রশাসনকে অবহিত করতে হবে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

তেলের দাম বাড়লে শুধু গাড়ির মালিক বা চালকদের খরচ বাড়ে না। পরিবহন ব্যয় বাড়ার কারণে ধীরে ধীরে বিভিন্ন পণ্য ও সেবার খরচও বাড়তে পারে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

আইএসপিআর জানায়, ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির একাডেমিক কার্যক্রম শুরু হয়। ১৯তম কাউন্সিল সভায় কলেজটির শিক্ষার মান আরো আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।
২২ সেপ্টেম্বর, ২০২৬

তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর থেকেই বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে কর্মীদের বেতনসহ স্টেশন পরিচালনার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেসব চা বাগানে বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ অবকাঠামোর সুযোগ রয়েছে, সেখানে চা গাছের ক্ষতি না করে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাগানের আয় বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

এই বাড়তি ভাড়াহার শুধু ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকার শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না।
২২ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ও পণ্য সরবরাহের ব্যয় বাড়ার আশঙ্কা থাকে। এ কারণে সরবরাহব্যবস্থার কোথাও অসংগতি তৈরি হলে তার প্রভাব পণ্যের দামে পড়তে পারে। সরকার সেই জায়গাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার চেষ্টা করছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

স্পিকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এ দেশের জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে।
২২ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে আইএমএফের কোনো শর্তের সাথে সরাসরি সম্পর্কিত করে দেখার সুযোগ নেই। সরকারের মূল বিবেচনা হচ্ছে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে দেয়া ভর্তুকির পরিমাণ কমানো এবং এ ক্ষেত্রে কতটা সমন্বয় করা হবে, তা নির্ধারণ করা।
২২ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট মহানগরী আমির বলেন, ‘জনগণের কল্যাণের পরিবর্তে সরকার একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া দুই টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া দুই টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে দুই টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে।
২১ সেপ্টেম্বর, ২০২৬

‘সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের রক্ষা করতেই বারবার জনগণের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে।’
২১ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে দেশকেও এর অর্থনৈতিক চাপ বহন করতে হয়। সরকার ভোক্তাদের ওপর পুরো চাপ একবারে না দিয়ে একটি অংশ বহন করলে শেষ পর্যন্ত তা রাষ্ট্রীয় অর্থব্যবস্থার ওপরই পড়ে। তাই জ্বালানির দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২১ সেপ্টেম্বর, ২০২৬

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশে মূল্য সর্বনিম্ন পর্যায়ে থাকায় প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছিল। এমতাবস্থায় সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও পাচার ঠেকাতে এই সমন্বয় জরুরি হয়ে পড়েছিল।
২১ সেপ্টেম্বর, ২০২৬

একদিকে সরকারের লোকজন দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে স্বল্প, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের পকেট কাটছে, অন্যদিকে নানা ধরনের খোঁড়া অজুহাত দেখিয়ে সরকার বারবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনযাপন আরো কঠিন করে তুলছে।
২১ সেপ্টেম্বর, ২০২৬


