লোড হচ্ছে...
প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সহজে সার পৌঁছে দিতে সারা দেশে সাড়ে চার হাজারেরও বেশি নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেয় সরকার। তবে মাঠপর্যায়ে উপজেলা ও জেলা বাছাই কমিটির মাধ্যমে পাঠানো তালিকার ভিত্তিতে নিয়োগ চূড়ান্ত করতে গিয়ে বিভিন্ন জেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত উপেক্ষা করা এবং অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়ার অভিযোগ নিয়ে খোদ সরকারি দল ও কমিটির ভেতরে অসন্তোষ দেখা দেয়।
২৮ দিন আগে

বাজারে বিনিয়োগকারীর উপস্থিতি থাকলেও টানা দরপতনের শিকার হওয়ায় সাম্প্রতিক সময়ে সৃষ্টি আস্থাহীনতা থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। ফলে ইতোমধ্যে বাজারকে গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে নেয়া উদ্যোগ খুব একটা সাড়া পাচ্ছে না। তা ছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার কর্তৃপক্ষের নেয়া এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে বাজারের জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও তা তাৎক্ষণিক বাজার পরিস্থিতি পাল্টে দেয়ার মতো আস্থাশীল করতে পারছে না বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগকারীদের একটি বড় অংশই এ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছেন।
২৮ দিন আগে

রোববার (২৫ অক্টোবর) রাতে কক্সবাজারের আকাশে উড়তে থাকে একের পর এক ফানুস। কোনোটিতে আঁকা ছিল ধর্মীয় প্রতীক, আবার কোনোটিতে লেখা ছিল শান্তির বাণী। ফানুসের বর্ণিল আলোয় আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ।
২৮ দিন আগে

‘ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেনের ব্যাপক চাহিদা থাকলেও লোকোমোটিভ ও কোচের স্বল্পতার কারণে এতদিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের সুবিধা বাড়াতে নতুন ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। মহানগর প্রভাতী চালুর মধ্য দিয়ে এ রুটে ট্রেন চলাচলে নতুন সুযোগ তৈরি হবে।’
২৮ দিন আগে

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
২৮ দিন আগে

এ সময় দেশীয় এসব পণ্যের বিদেশে বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম ও অবকাঠামোর পাশাপাশি হস্তশিল্প, কুটিরশিল্প, গার্মেন্টস, নির্মাণ ও বিভিন্ন কারিগরি বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। আনসার সদস্যদের তৈরি বিভিন্ন পণ্যের মান ও উৎপাদন প্রক্রিয়া দেখে আগ্রহ প্রকাশ করেন তারা। এ সময় তারা কিছু হস্তশিল্পের পণ্য কেনেন এবং নিজ নিজ দেশে এসব পণ্য ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
২৮ দিন আগে

সোমবার (২৬ অক্টোবর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। তবে, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
২৮ দিন আগে

‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে শুধু দলের নামের পার্থক্য রয়েছে, চরিত্র এক। চাঁদাবাজি, খুন, দখলদারি, হাট কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, বালুঘাট, টেম্পু স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড—আগে যা চলত, এখনো তা-ই চলছে। শুধু নামটা উল্টে গেছে।’
২৮ দিন আগে

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশ মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকির যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ...
২৮ দিন আগে

পুলিশের সর্বোচ্চ পদে আসীন একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।
২৮ দিন আগে

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, আইজিপির বক্তব্যে পুরো পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে। পুলিশকে জনগণের বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করার পরিবর্তে আবারো লাঠিবাহিনী ও ক্রসফায়ারের বাহিনীতে পরিণত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
২৮ দিন আগে

আলোচনার জন্য ইউরোপের পক্ষ থেকে কোনো নতুন প্রস্তাব পাওয়া যায়নি— কেবল একটি রাজনৈতিক বিবৃতি ছাড়া। তিনি সঙ্ঘাতের সময় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির অবস্থানেরও কঠোর সমালোচনা করেন।
২৮ দিন আগে

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, বিস্কুট ও কেক জাতীয় খাবারে ক্ষতিকর কাপড়ের রঙ ব্যবহার করায় মাহমুদা বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওজনে কম দেয়ায় আল আমিন বেকারিকে দুই হাজার ও পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৮ দিন আগে

সভায় ভর্তি পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনা, প্রস্তুতি ও ভর্তি কার্যক্রমের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
২৮ দিন আগে

ইউক্রেনে সামরিক আইন ও সেনা সমাবেশের মেয়াদ বাড়ল ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত,জেলেনস্কির প্রস্তাবে পার্লামেন্টের অনুমোদন, এ নিয়ে ২১ বার মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিল ইউক্রেনের পার্লামেন্ট
২৮ দিন আগে

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলবে বাংলাদেশ। আগামী বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে তাদের ডব্লিউটিসি অভিযান শেষ হবে।
২৮ দিন আগে

‘টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের এই সফরের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও সিলেট সিটি করপোরেশনের মধ্যে অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। আগামী দিনের নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে এ ধরনের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
২৮ দিন আগে

একসময় বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মাঝেমধ্যে কিছু উজ্জ্বল পারফরম্যান্স ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে দলটির ক্রিকেটের মান ক্রমেই নিম্নমুখী হয়েছে।
২৮ দিন আগে

তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী বলেন, ‘আমরা শুনেছি উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের নির্বাচনী মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও দুষ্কৃতকারীরা উপস্থিত ছিল। বিষয়টি আমরা জেলা কমিটিকে অবহিত করব এবং সে অনুযায়ী তারা পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।’
২৮ দিন আগে

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি মা-বাবা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সন্তানদের মা-বাবার ত্যাগের কথা মনে রাখার আহ্বান জানান।
২৮ দিন আগে


