
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষার জন্য ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনায় রাখা হয়েছে।
এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ।
সোমবার (২৬ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আতিকুর রহমানসহ ভর্তি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে আয়োজনের কথা রয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চ বিবেচনায় রাখা হলেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তা পরিবর্তন হতে পারে। গুচ্ছের চূড়ান্ত সময়সূচি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সভায় ভর্তি পরীক্ষার কেন্দ্র ব্যবস্থাপনা, প্রস্তুতি ও ভর্তি কার্যক্রমের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








