লোড হচ্ছে...
‘ঝর্ণা আক্তার টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ পেয়েছি। স্থানীয়রা তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে আমাদের খবর দেন। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সে ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়।
১ দিন আগে

‘সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য যুদ্ধজাহাজটি উন্মুক্ত রাখার মূল উদ্দেশ্য হলো নৌবাহিনীর কার্যক্রম, সক্ষমতা ও দেশের সমুদ্রসীমা রক্ষায় নৌসদস্যদের দায়িত্ব সম্পর্কে জনগণকে ধারণা দেয়া।’
১ দিন আগে

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবে মতবিনিময় সভায় আইনজীবী শিশির মনির বলেছেন, বন্দি প্রত্যর্পণ আইন ছাড়া শেখ হাসিনাকে ফেরানোর বিকল্প নেই। পাশাপাশি তিনি বর্তমান রাজনীতি ও ওসমান হাদী হত্যা মামলার তদন্ত নিয়ে কথা বলেন।
১ দিন আগে

রাজধানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ও-লেভেল ও এ-লেভেল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। অনুষ্ঠানে বক্তারা মেধা পাচার রোধ, শিক্ষানীতির সমন্বয় ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার আহ্বান জানান।
১ দিন আগে

‘আমরা তিন দিন খুবই ভালো ক্রিকেট খেলেছি। হয়তো কিছু ভুলের কারণে ম্যাচটা জিততে পারিনি। তবে এখান থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার চেষ্টা করছি।’
১ দিন আগে

‘জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা কিংবা তাদের অধিভুক্ত ক্লাব কোনো প্রতিযোগিতা বা টুর্নামেন্টের নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। শুধু আয়োজন নয়, এ ধরনের নাম ব্যবহার করে প্রচার-প্রচারণা চালানোর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে।’
১ দিন আগে

ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না। এ কারণে কিভাবে তিনি এখানে এলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১ দিন আগে

ছাত্রশিবিরের ও-লেভেল ও এ-লেভেল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রাতিষ্ঠানিক সাফল্যের পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে যোগ্য নাগরিক হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
১ দিন আগে

জাতিসঙ্ঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিপক্ষে যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন
১ দিন আগে

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন তিনি।
১ দিন আগে

বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম- বাংলাফ্যাক্ট। তারা তাদের পেজে এ তথ্য প্রকাশ করেছে।
১ দিন আগে

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৫৫ হাজার ৪২৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই লাখ ২৮ হাজার ৪৬৬ রোগী, যাদের মধ্যে দুই লাখ ১৯ হাজার ৭১৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
১ দিন আগে

শামস তাহির নিজের মোটরসাইকেল চালিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারে যাচ্ছিলেন। এ সময় জাফলংগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
২ দিন আগে

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের বলেছেন, চীনের শেনজেন সম্মেলন প্রমাণ করেছে, ইরানের বিরুদ্ধে অন্য দেশগুলোকে নিয়ে জোট গঠনের সক্ষমতা যুক্তরাষ্ট্রের আর নেই। চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত খালি হাতে ফিরেছেন।
২ দিন আগে

শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের ধানক্ষেতে স্থানীয়রা হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেয়া হয়।
২ দিন আগে

পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে খেলার দিকে মনোযোগ দেয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই অবস্থায় দুই ধারাভাষ্যকারকে এমন পরিস্থিতিতে রাখা অন্যায্য বলে আমরা মনে করি।
২ দিন আগে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি বলেছেন, ইরানের জনগণ ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বিশ্ব আধিপত্যবাদী শক্তির মুখোমুখি হয়েছে। শত্রুপক্ষের (যুক্তরাষ্ট্র) সামনে পরাজয় স্বীকার করা ছাড়া আর কোনো পথ নেই।
২ দিন আগে

গত বুধবার রাতে সিআইডির ঢাকা মেট্রো হিনিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।
২ দিন আগে

জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও বিডব্লিউজেএ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করছে। কর্মশালায় মনোনীত বিচারকদের অংশগ্রহণসহ যাবতীয় ব্যয় বহন করবে ইউএনএইচসিআর।
২ দিন আগে

অফিস বিভাগের দায়িত্বে মো: জামিনুল হক জামিল ও অর্থ বিভাগের দায়িত্বে মো: কামরুল ইসলামসহ মোট ১০টি বিভাগের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২ দিন আগে


