
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা ছবিতে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে বলে অপপ্রচার ছড়াচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন লোকজন।
বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম- বাংলাফ্যাক্ট। তারা তাদের পেজে এ তথ্য প্রকাশ করেছে।
বাংলাফ্যাক্ট জানায়, নড়াইলে হিন্দুদের বাড়িঘরে আক্রমণের দাবিতে এআই দিয়ে ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লোকজনের ফেসবুক পেজ, আওয়ামী সমর্থক অনেক গণমাধ্যমকর্মীকে এআই সৃষ্ট এই ছবি শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার চালাচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার অপতথ্য ও গুজব ছড়ানো শনাক্ত করা হয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









