ঢাকা, বাংলাদেশ, ভারত, দিল্লি, কোলকাতা, পাকিস্তান, লাহোর, যুক্তরাজ্য, লন্ডন, বায়ু দূষণ, দূষিত শহর, সুইজারল্যান্ড, শহর, আইকিউ এয়ার
বায়ু দূষণের কারণে নাক ঢেকে গন্তব্যের দিকে যাচ্ছেন পথচারী। সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১৬৯ স্কোর নিয়ে আজ পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ নিয়ে টানা তিন দিন শীর্ষ পাঁচে ঢাকা।

Advertisement

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের শহরগুলোর তালিকায় ২৯৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও কোলকাতা, যাদের স্কোর যথাক্রমে ১৯৩ ও ১৮৬।

Advertisement

এ তালিকায় ১৭১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। 

গত দুই দিন একই সময়ে আইকিউএয়ার অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।