
নয়া দিগন্ত ডেস্ক
চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের শীর্ষস্থানীয় নেতাদের ল্য করে হামলা চালানোর নতুন চিন্তা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তার বিশ্বাস, দেশটির জ্যেষ্ঠ নেতাদের নির্মূল করতে পারলে তেহরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হবে এবং এর মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি টানা সম্ভব হতে পারে।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ একজন মার্কিন কর্মকর্তা ও অন্য একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রশাসনের একাংশ মনে করেÑ ওয়াশিংটন যেকোনো সময় ইরানের নেতৃত্বকে খুঁজে বের করে আঘাত হানতে সম, এমন বার্তা দিতে পারলে তেহরান যুদ্ধ থামাতে বাধ্য হবে।
দু’টি সূত্র জানিয়েছে, এই বিকল্পটি দীর্ঘদিন ধরেই বিবেচনায় ছিল। তবে যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর্যালোচনার অংশ হিসেবে গত কয়েক সপ্তাহে বিষয়টি আবারো জোরালোভাবে আলোচনায় এসেছে। ইরান তেজস্ক্রিয় ‘ডার্টি বোমা’ তৈরি করছে, এমন খবর এবং ওয়াশিংটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর ইরানের সম্ভাব্য রাসায়নিক হামলার পরিকল্পনাসংক্রান্ত মার্কিন গোয়েন্দা রিপোর্টের পর এ আলোচনা গতি পেয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘ইরানে কী ঘটছে সে সম্পর্কে আমরা অনেক কিছুই জানি। তারা কী বলেন, তারা কারা এবং কোথায় আছেনÑ সবই আমাদের জানা। আমরা সব খুঁজে বের করব এবং কোনোভাবেই এসব হতে দেব না।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। পরে ছেলে মোজতবা আলী খামেনি তার স্থলাভিষিক্ত হন। বর্তমানে দেশটির জীবিত শীর্ষ নেতাদের মধ্যে মোজতবা ছাড়াও সামরিক ও নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
এই নেতাদের মধ্যে উল্লেখযোগ্য, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার আহমদ ওয়াহিদি, সশস্ত্রবাহিনীর চিফ অব স্টাফ আলী আবদুল্লাহ, সেনাপ্রধান আমির হাতামি এবং চলতি বছরের আগস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিযুক্ত হওয়া সাবেক আইআরজিসি প্রধান মহসেন রেজাই।
তবে এনবিসি নিউজের খবরে এই নেতাদের কাউকেই সুনির্দিষ্ট নিশানা হিসেবে চিহ্নিত করা হয়নি। অন্য দিকে ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা এ প্রস্তাবের বিরোধিতা করছেন, তারা সতর্ক করে বলেছেন যে ইরানি নেতাদের নিশানা করা হলে মার্কিন কর্মকর্তারাও পাল্টা হামলার ঝুঁকিতে পড়বেন। এ ছাড়া এতে ইরানের বেঁচে থাকা নেতাদের মনোবল আরো দৃঢ় হতে পারে এবং নবম মাসে গড়ানো এ যুদ্ধ নিরসনে ভবিষ্যতের কূটনৈতিক প্রচেষ্টাও বিফলে যেতে পারে। এ দিকে ট্রাম্প প্রশাসন সামরিক বিকল্পগুলো খতিয়ে দেখার পাশাপাশি ইরানের ওপর নৌ-অবরোধ বজায় রেখেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করছে।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক পেণাস্ত্র সমতা এবং আঞ্চলিক সামরিক তৎপরতাকে কেন্দ্র করে কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক-গোয়েন্দা কর্মকর্তারা নিহত হন, যা এই দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা করে। অন্য দিকে ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা এ প্রস্তাবের বিরোধিতা করছেন, তারা সতর্ক করে বলেছেন যে ইরানি নেতাদের নিশানা করা হলে মার্কিন কর্মকর্তারাও পাল্টা হামলার ঝুঁকিতে পড়বেন। এ ছাড়া এতে ইরানের বেঁচে থাকা নেতাদের মনোবল আরো দৃঢ় হতে পারে এবং নবম মাসে গড়ানো এ যুদ্ধ নিরসনে ভবিষ্যতের কূটনৈতিক প্রচেষ্টাও ভেস্তে যেতে পারে। বাবা নিহত হওয়ার সময় চালানো ওই হামলায় মোজতবাও আহত হন বলে জানা যায়। মতা গ্রহণের পর থেকে তাকে আর জনসমে দেখা যায়নি।
তবে মোজতবা খামেনি ইরানি নেতৃত্বের ওপর বড় ধরনের হামলা আবার শুরু না করার বিষয়ে ওয়াশিংটন ও জেরুসালেমকে সতর্ক করেছেন। খামেনির বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শত্রুরা যদি আবারো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে কখন এবং কোন শর্তে এ যুদ্ধ শেষ হবে, তা ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্রবাহিনী এবং ইরানি জাতিই নির্ধারণ করবে।’
আবদুল্লাহ, হাতামি, ওয়াহিদিসহ ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকের পর মোজতবা খামেনি এ হুঁশিয়ারি দেন। এর আগে গত ৩১ অক্টোবর তিনি ভবিষ্যতের যেকোনো হুমকির বিরুদ্ধে ‘তাৎণিক, কার্যকর এবং ভৌগোলিক সীমাহীন জবাব’ দেয়ার জন্য ইরানের সশস্ত্রবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা মঙ্গলবার ফক্স নিউজের কাছে দাবি করেছেন, ‘হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ (যুক্তরাষ্ট্রের হাতে নেয়া) এবং ইরানের অর্থনীতি ভেঙে পড়ার প্রোপটে যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।’ওই কর্মকর্তা আরো বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইতিহাসের বৃহত্তম নৌ-অবরোধ, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ এবং নতুন ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ পূর্ণ শক্তিতে চলবে। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অনেক বিকল্প রয়েছে এবং তিনি সর্বোত্তম সিদ্ধান্তটিই নেবেন।’
যেকোনো দিক থেকে হামলার জবাবের প্রস্তুত ইরান! : যেকোনো দিক থেকে হামলা চালানো হলে তার জবাব দিতে ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন দেশটির সশস্ত্রবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। শত্রুপরে যেকোনো ‘ভুল পদপে’ মোকাবেলায় ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতির অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার আলজাজিরার এক খবরে এ তথ্য জানানো হয়েছে। তেহরান ‘ট্রাম্পের সময়সীমার হুঁমকি’ আমলে নিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে দেয়া এক সাাৎকারে ট্রাম্প বলেন, চলমান আলোচনা থেকে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে নতুন বছরের পর ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা আবারো শুরু করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, কিউমার্স হায়দারি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি আবার কোনো ভুল করে, তাহলে সর্বোচ্চ নেতা (মোজতবা খামেনি) যেমন বলেছেন, শত্রুর বৈরী কর্মকাণ্ডের জবাব দেয়ার েেত্র আমাদের আর কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।’ এ দিকে কুয়েতে দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি বলে দেশটির তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি। তবে ইরান তাদের ভূখণ্ড থেকে ওই ড্রোন উৎপেণের অভিযোগ অস্বীকার করেছে। একই সাথে ঘটনা তদন্তে ইতালি ও কুয়েতের সাথে যৌথ তদন্ত কমিশনে অংশ নেয়ার প্রস্তাব দিয়েছে তেহরান।
ডেমোক্র্যাটরা যুদ্ধ থামাতে চায়, নীতির বদল নয় : এ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান নয় মাসের যুদ্ধ নিয়ে আমেরিকানদের মধ্যে ােভ বাড়ছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বেশ চাপে আছেন। এই অসন্তোষের প্রভাব পড়েছে চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে, যেখানে বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। জয়ের পরপরই দলের শীর্ষ নেতারা অবিলম্বে এই যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন।
সম্ভাব্য নতুন হাউজ স্পিকার হাকিম জেফ্রিস জানিয়েছেন, জানুয়ারিতে দায়িত্ব নিয়েই এই ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় যুদ্ধ বন্ধে তারা কাজ শুরু করবেন। সিনেট নেতা চাক শুমারও বলেছেন, ইরানে আমেরিকানরা ঠিক কীসের জন্য লড়ছে, তা মানুষের বোধগম্য নয়। তবে ডেমোক্র্যাটদের এই কথায় খুব একটা ভরসা পাচ্ছে না তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনের ফলাফলে যুক্তরাষ্ট্রের ইরান নীতি বদলে যাবে বলে যারা ভাবছেন, তারা বড় ভুল করছেন।
ইতিহাস বলছে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানকে কোণঠাসা করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলÑ রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অবস্থান প্রায় একই রকম। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলেই ইরানের ওপর প্রথম নিষেধাজ্ঞা শুরু হয়। পরবর্তীতে বিল কিনটন ও বারাক ওবামার সময়েও ইরানের ওপর সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। বিশ্লেষক মারিয়াম জামশিদির মতে, উভয় দলই বরাবর ইরানকে দমিয়ে রাখতে চেয়েছে। তবে বিশ্লেষক নেগার মোরতাজাভি মনে করেন, দুই দলের নীতি পুরোপুরি এক নয়। এর প্রমাণ ২০১৫ সালে বারাক ওবামার উদ্যোগে ইরানের সাথে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি। ওবামা কূটনীতির পথে হাঁটলেও ট্রাম্প মতায় এসে সেই চুক্তি বাতিল করেন এবং এখন সরাসরি যুদ্ধে জড়িয়েছেন। অন্য দিকে জো বাইডেন সরাসরি যুদ্ধ না বাড়ালেও ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাগুলোই ধরে রেখেছিলেন। বারবার প্রতিশ্রুতি দিয়েও নিষেধাজ্ঞা না তোলায় আমেরিকার ওপর থেকে তেহরানের বিশ্বাস পুরোপুরি উঠে গেছে।
বর্তমানে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে যুদ্ধবিরোধী নতুন প্রজন্মের নেতাদের প্রভাব বাড়ছে। কিন্তু হোয়াইট হাউজ এখনো ট্রাম্পের দখলে থাকায় ডেমোক্র্যাটদের পে পররাষ্ট্রনীতিতে বড় কোনো বদল আনা সহজ হবে না। কংগ্রেসের মতা ব্যবহার করে তারা যুদ্ধের খরচ আটকে দেয়ার চেষ্টা করতে পারে, কিন্তু ট্রাম্পের ভেটো মতা ঠেকানো তাদের জন্য কঠিন হবে। তা ছাড়া শীর্ষ ডেমোক্র্যাট নেতারা কীভাবে যুদ্ধ থামাবেন, তার কোনো পরিষ্কার পরিকল্পনা এখনো দেননি। তাই যুদ্ধ থামলেও ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা বজায় রাখার পুরনো মার্কিন নীতি থেকে ডেমোক্র্যাটরা আদৌ সরে আসবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









