
মাসুম খলিলী ইস্তাম্বুল থেকে
পরিবর্তিত বিশ্বব্যবস্থায় মুসলিম দেশগুলোকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও কূটনীতিতে সম্মিলিত সমতা গড়ে তুলতে না পারলে মুসলিম দেশগুলোর ভবিষ্যৎ অন্যরা নির্ধারণ করবে। উদীয়মান আন্তর্জাতিক ব্যবস্থায় মুসলিম বিশ্বের শুধু অংশগ্রহণ নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ ও নতুন নিয়মকাঠামো প্রণয়নে ভূমিকা রাখা প্রয়োজন।
একই সাথে তিনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশনা হিসেবে অভিহিত করে বলেন, গাজায় ইসরাইলি অভিযান ও পশ্চিমতীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে তুরস্কের অবস্থানে পরিবর্তন আসবে না। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, মানবিক সহায়তা পৌঁছানো এবং গাজা পুনর্গঠনে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে।
গতকাল শনিবার ইস্তাম্বুলে দুই দিনব্যাপী আল-শার্ক ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন ফিদান। সম্মেলনে বিশ্বের ৫০টির বেশি দেশ থেকে প্রায় দুই হাজার নীতিনির্ধারক, গবেষক, শিাবিদ, গণমাধ্যমকর্মী, থিংকট্যাংক প্রতিনিধি ও তরুণ নেতৃত্ব অংশ নিচ্ছেন।
মুসলিম বিশ্বের সামনে নতুন ুভূরাজনৈতিক বাস্তবতা : ফিদান বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক গতিশীলতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের নতুন কেন্দ্র গড়ে উঠছে, বিশেষ করে প্রাচ্যের দিকে মতার ভারসাম্য সরে যাচ্ছে। বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বেশি মানুষের প্রতিনিধিত্বকারী মুসলিম দেশগুলোর সামনে এই পরিবর্তনে নিজেদের অবস্থান নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, আমরা যদি দ্বিধাগ্রস্ত থাকি এবং স্থির হয়ে বসে থাকি, তাহলে অন্যরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বর্তমান সময়ে মুসলিম দেশগুলোর সিদ্ধান্ত আগামী দিনের মুসলিম বিশ্বের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
ফিদানের বক্তব্যে আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের প্রশ্নটি বিশেষ গুরুত্ব পেয়েছে। তার মতে, বিদ্যমান ব্যবস্থায় মুসলিম দেশগুলোর প্রভাব বাড়ানোই যথেষ্ট নয়; বরং ন্যায়বিচার, বৈধতা ও অধিকতর প্রতিনিধিত্বের ভিত্তিতে এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রগুলোর স্বার্থ ও অধিকার যথাযথভাবে প্রতিফলিত হবে।
সম্প্রসারণের পথে মক্কা প্রতিরা জোট : ফিদানের বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল মক্কা প্রতিরা জোটের ভবিষ্যৎ সম্প্রসারণ। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিষ্ঠিত এই প্রতিরা সহযোগিতামূলক কাঠামোয় পর্যায়ক্রমে অন্য দেশগুলোর অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে তিনি জানান। তার মতে, জোটের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হওয়ার সাথে সাথে আঞ্চলিক আরো দেশ এতে যুক্ত হতে পারে। তিনি বলেন, প্রতিটি দেশের সামরিক, কৌশলগত ও অন্যান্য সমতা আলাদা। এসব সমতার সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তবে সম্প্রসারণের আগে জোটের প্রতিষ্ঠান, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং কার্যক্রমের কাঠামো সুসংহত করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে মক্কা প্রতিরা চুক্তির প্রথম বৈঠকের পর ফিদান জোটটির আনুষ্ঠানিক নাম ‘মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্স’ ঘোষণা করেন। সৌদি আরবের রিয়াদে স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রথম মহাসচিব পাকিস্তান থেকে নিয়োগের বিষয়ে ঐকমত্যের কথাও জানান তিনি। নতুন সদস্য অন্তর্ভুক্তির নীতিমালা ও রোডম্যাপ প্রণয়নের কাজ চলছে বলেও তখন উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে জোটটির প্রাতিষ্ঠানিকীকরণ প্রক্রিয়ায় অগ্রগতি হয়েছে। গত ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয় এবং ২৭ নভেম্বর প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুমোদনের মধ্য দিয়ে তুরস্কের অনুসমর্থন প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৭-২৮ নভেম্বর ইসলামাবাদে তিন দেশের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরা কমিটির দ্বিতীয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
জোটটির ঘোষিত কাঠামোয় এক সদস্যের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে বিবেচনার নীতি রয়েছে। ফলে এটি কেবল রাজনৈতিক সংহতির উদ্যোগ নয়, বরং সম্মিলিত প্রতিরার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে বিকশিত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
আঞ্চলিক চার দেশের উদ্যোগ : মক্কা প্রতিরা জোটের পাশাপাশি তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে আঞ্চলিক চার দেশের সহযোগিতামূলক কাঠামোর কথাও তুলে ধরেন ফিদান। তার মতে, মধ্যপ্রাচ্য ও বৃহত্তর অঞ্চলের সঙ্কট মোকাবেলায় সংশ্লিষ্ট দেশগুলোর নিজেদের মধ্যে সমন্বিত উদ্যোগ নেয়া জরুরি। এই চার দেশের ভৌগোলিক অবস্থান, সামরিক সমতা, অর্থনৈতিক সম্পদ ও কূটনৈতিক যোগাযোগের মধ্যে পরিপূরক সম্পর্ক রয়েছে। ফলে তাদের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি হলে আঞ্চলিক সংঘাত, নিরাপত্তা সঙ্কট ও অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
এর আগে ৭ নভেম্বর ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে ফিদান আঞ্চলিক চার দেশের উদ্যোগের পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশের সাথে বৃহত্তর সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। আঙ্কারার এই কূটনৈতিক তৎপরতায় আঞ্চলিক দেশগুলোর সাথে ইউরোপীয় শক্তিগুলোর যোগাযোগ বাড়ানোর একটি সমান্তরাল উদ্যোগও ল করা যাচ্ছে।
ফিলিস্তিন মুসলিম বিশ্বের নৈতিক দিকনির্দেশনা : ফিলিস্তিন প্রশ্নে ফিদানের বক্তব্য ছিল স্পষ্ট। তিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে গণহত্যা এবং পশ্চিমতীরে বসতি স্থাপনকারীদের সহিংসতাকে সন্ত্রাস হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক অবস্থান নিয়েছে এবং এ অবস্থান থেকে পিছিয়ে আসবে না। তিনি মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এবং গাজা পুনর্গঠনে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান। তার মতে, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির একমাত্র গ্রহণযোগ্য পথ হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, যেখানে পূর্ব জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। ফিদান বলেন, ফিলিস্তিন মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশনা। এ প্রশ্নে মুসলিম দেশগুলোর সম্মিলিত অবস্থান শুধু রাজনৈতিক সংহতির বিষয় নয়, আন্তর্জাতিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন।
তার বক্তব্যে ফিলিস্তিনকে একটি আঞ্চলিক ভূখণ্ডগত বিরোধের বাইরে নিয়ে আন্তর্জাতিক ব্যবস্থার নৈতিক গ্রহণযোগ্যতার পরীাত্রে হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তা, পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকারের প্রশ্নে মুসলিম দেশগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
সহযোগিতা শুধু প্রতিরায় সীমাবদ্ধ নয় : ফিদান মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতাকে সামরিক ও রাজনৈতিক সংহতির মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানান। তিনি পাঁচটি েেত্র সম্মিলিত সমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। এগুলো হলোÑ আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরা সহযোগিতা; অর্থনৈতিক একীভূতকরণ ও বাণিজ্য সম্প্রসারণ; যোগাযোগ ও পরিবহন অবকাঠামোর উন্নয়ন; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে যৌথ বিনিয়োগ এবং আন্তর্জাতিক কূটনীতিতে সমন্বিত অবস্থান।
তার মতে, মুসলিম দেশগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকলেও অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ত্রে অনেক বিস্তৃত। এসব অভিন্ন ত্রেকে কাজে লাগিয়ে পারস্পরিক আস্থা তৈরি এবং সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
এই বক্তব্যের অর্থনৈতিক তাৎপর্যও রয়েছে। মুসলিম বিশ্বের অনেক দেশের জ্বালানি সম্পদ, বিনিয়োগ সমতা, শ্রমশক্তি, ভৌগোলিক অবস্থান ও প্রযুক্তিগত দতা রয়েছে। কিন্তু এসব সম্পদের মধ্যে সমন্বিত সংযোগ সীমিত। আন্তঃআঞ্চলিক বাণিজ্য, পরিবহন করিডোর, জ্বালানি সহযোগিতা, ডিজিটাল অবকাঠামো এবং গবেষণায় যৌথ বিনিয়োগ বাড়াতে পারলে বৈশ্বিক অর্থনীতিতে তাদের অবস্থান আরো শক্তিশালী হতে পারে।
পরিবর্তিত বিশ্বব্যবস্থা ও আঞ্চলিক শক্তির হিসাব : ফিদানের বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থায় নিরাপত্তা পরিষদের কাঠামো, ভেটো মতা এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে উন্নয়নশীল দেশগুলোর সীমিত প্রতিনিধিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে।
২২ নভেম্বর তিন পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক প্রসঙ্গে ফিদান সরাসরি সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তার মতে, বৃহৎ শক্তিগুলোর মধ্যে যোগাযোগ আন্তর্জাতিক সঙ্কটের বিস্তার ঠেকাতে ভূমিকা রাখতে পারে। তবে একই সাথে আন্তর্জাতিক ব্যবস্থাকে অধিকতর প্রতিনিধিত্বশীল ও কার্যকর করার প্রয়োজন রয়েছে।
আঙ্কারার বর্তমান কূটনৈতিক অবস্থানে দুটি প্রবণতা পাশাপাশি দেখা যাচ্ছে। এক দিকে তুরস্ক ন্যাটোর সদস্য হিসেবে পশ্চিমা নিরাপত্তাকাঠামোর অংশ; অন্য দিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে স্বতন্ত্র আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। এর মধ্য দিয়ে তুরস্ক আঞ্চলিক দেশগুলোর নিজস্ব সমতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা বাড়ানোর পে অবস্থান নিচ্ছে।
তবে মক্কা প্রতিরা জোটকে এখনই ন্যাটোর মতো পূর্ণাঙ্গ ও বিস্তৃত সামরিক জোটের সমতুল্য বিবেচনার সুযোগ নেই। সদস্যদের মধ্যে সামরিক সহযোগিতার বাস্তবায়ন, যৌথ কমান্ড, বাহিনী মোতায়েন এবং সম্ভাব্য নতুন সদস্যদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া কতটা কার্যকর হবে, তা সময়ের সাথে স্পষ্ট হবে। বিশেষ করে ইরানসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক এবং আঞ্চলিক বিরোধের েেত্র জোটটি কী নীতি অনুসরণ করবে, সেটিও গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক নীতিনির্ধারক ও গবেষকদের অংশগ্রহণ : আল-শার্ক ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভিডিও উপস্থাপনা করা হয়। এতে যুদ্ধবিধ্বস্ত গাজা এবং অধিকৃত পশ্চিমতীরের মানবিক বিপর্যয় তুলে ধরা হয়। ফোরামের বিভিন্ন অধিবেশনে নিরাপত্তা, গোয়েন্দা কৌশল, ফিলিস্তিন, আঞ্চলিক সংঘাত, আন্তর্জাতিক কূটনীতি, বৈশ্বিক মতার ভারসাম্য এবং নতুন বিশ্বব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন আল-শার্ক ফোরামের প্রেসিডেন্ট ও আলজাজিরা নেটওয়ার্কের সাবেক মহাপরিচালক ওয়াদাহ খানফার, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কমফোর্ট ইরো, পাকিস্তানের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল (অব:) জুবায়ের মাহমুদ হায়াত, ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো তারিক ইউসুফ, চ্যাথাম হাউজের সিনিয়র কনসাল্টিং ফেলো গালিপ দালাই, অধ্যাপক ইমাদ শাহিন, অধ্যাপক মুহাম্মদ মুখতার আল-শানকিতি, তুর্কি গোয়েন্দা একাডেমির প্রেসিডেন্ট তালহা কোসে, ফালাহ মুস্তফা বাকির এবং অধ্যাপক আরলেন কেমেশা। এ ছাড়া লেবানন- প্যালেস্টাইন ডায়ালগের রাজনৈতিক উপদেষ্টা খালদুন আল শরিফসহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য কয়েকজন প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন এবং উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বহুভাষিক আল-উম্মাহ জার্নালের প্রধান সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন।
ইস্তাম্বুলে ২৮-২৯ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী এ সম্মেলন। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য বৈশ্বিক ব্যবস্থার পুনর্বিন্যাস, আঞ্চলিক সংহতি এবং ভবিষ্যৎ নেতৃত্বে তরুণ প্রজন্মের ভূমিকা। নীতিনির্ধারক, গবেষক, চিন্তাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ নেতৃত্বের অংশগ্রহণে ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রোপটে আঞ্চলিক সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত আল-শার্ক ফোরাম একটি স্বাধীন আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। গবেষণা, সংলাপ ও শিার মাধ্যমে বহুত্ববাদ, ন্যায়বিচার, আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেয়া এর ঘোষিত ল্য।
ঘোষণার বাস্তবায়নই হবে মূল পরীা
হাকান ফিদানের বক্তব্যে মুসলিম বিশ্বের রাজনৈতিক সংহতি, প্রতিরা সহযোগিতার প্রাতিষ্ঠানিক কাঠামো এবং আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারÑ এই তিনটি বিষয় একই কৌশলগত চিন্তার অংশ হিসেবে উঠে এসেছে। মক্কা প্রতিরা জোটের সম্প্রসারণ এবং আঞ্চলিক চার দেশের সহযোগিতার উদ্যোগ এ চিন্তার প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার প্রচেষ্টা। তবে এ উদ্যোগের কার্যকারিতা নির্ভর করবে কয়েকটি বাস্তব বিষয়ের ওপর। সদস্যদেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, আঞ্চলিক বিরোধ নিরসনের সমতা, অর্থনৈতিক সহযোগিতার বাস্তব অগ্রগতি এবং অভিন্ন নিরাপত্তা নীতির বাস্তবায়ন কতটা সম্ভব হয়, সেটিই হবে মূল পরীা। মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, প্রতিযোগিতামূলক স্বার্থ এবং ভিন্ন ভিন্ন আন্তর্জাতিক অংশীদারত্ব রয়েছে। ফলে ঐক্যের আহ্বানকে কার্যকর শক্তিতে রূপ দিতে হলে শুধু সম্মেলন ও ঘোষণার বাইরে গিয়ে যৌথ প্রতিষ্ঠান, নিয়মিত পরামর্শ, অর্থনৈতিক সংযুক্তি এবং সঙ্কট মোকাবেলায় সমন্বিত কর্মপদ্ধতি গড়ে তুলতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









