কুরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুললে দুর্নীতি, সন্ত্রাস দূর করা সম্ভব : চসিক প্রশাসক
ads

চট্টগ্রাম ব্যুরো

পবিত্র আল কুরআন ও হাদিসের নৈতিক শিায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু পবিত্র কুরআন আরবিতে তিলাওয়াত করলেই হবে না, এর অর্থ ও মর্মবাণী অনুধাবন করে জীবনে ধারণ করতে হবে। একইভাবে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর রেখে যাওয়া সুন্নাহ ও হাদিসের শিাও আত্মস্থ করতে হবে। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে শিশুদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী ও টেকসই সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তিনি গতকাল শনিবার বিকেলে আগ্রাবাদ আবদুল্লাহ কনভেনশন হলে হাকিমুল উম্মাহ আদর্শ বালক বালিকা মাদরাসার উদ্যোগে সপ্তমবারের মতো শিা প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে শিার্থীদের শিা ও মেধা বিকাশে বিভিন্ন প্রদর্শনী এবং কৃতী শিার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দেশ, জাতি, শিাপ্রতিষ্ঠান ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
চসিক প্রশাসক বলেন, বর্তমানে সমাজে বিভিন্ন ধরনের নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোর গ্যাং এবং ইয়াবাসহ মাদকের বিস্তার উদ্বেগজনক। এসব সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে রা করতে হলে তাদের নৈতিক ও ধর্মীয় শিায় শিতি করে গড়ে তোলার বিকল্প নেই। পরিবার, শিাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে শিশুদের সঠিক শিা ও দিকনির্দেশনা দিতে হবে। কেবল প্রাতিষ্ঠানিক শিায় শিতি হলেই চলবে না, পাশাপাশি তাদের ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এবং ভালো মন্দের পার্থক্য বোঝার সমতা তৈরি করতে হবে। মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ চট্টগ্রাম জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর, আকোয়ার সভাপতি এস মোস্তফা আলম সরকার, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন, সহসভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য তরিকুল ইসলাম তানভীর প্রমুখ।