
চট্টগ্রাম ব্যুরো
গবেষক ও চিন্তক নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেছেন, বিশ্ববিদ্যালয় যদিও জ্ঞানের বাতিঘর। কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় করার চেয়ে অনেক প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা অনেক বেশি কল্যাণকর। ‘সবার জন্য শিা’ সেøাগান দিই। কিন্তু বাস্তবে আমরা এখনো দেশের প্রতিটি মানুষের কাছে শিার আলো পৌঁছে দেয়ার ধারে কাছেও যেতে পারিনি। তিনি বলেন, আমরা শিার মানও চাই আবার শিার প্রসারও চাই। কিন্তু আমরা মান ও সংখ্যার মধ্যে কৃত্রিম একটি বিরোধ তৈরি করছি। আমরা মনে করেছি, শিার প্রকৃত মান উন্নত করতে হলে অবশ্যই ইংরেজি ভাষার মাধ্যমে শিা দিতে হবে। কিন্তু বিদেশী কোনো ভাষাকে শিার মাধ্যম করে পুরো দেশের মানুষকে শিতি করে তুলবেন, এমনটা মনে করলে সেই স্বপ্ন আগামী ৫০০ বছরেও পূরণ হবে না। সমাজের সংস্কৃতি, সাহিত্য ও ভাষার েেত্রও বিশ্ববিদ্যালয়ের একটি পরো অবদান রয়েছে। মূলত এই সম্মেলনের বিষয়বস্তু‘ও ভাষা, সাহিত্য ও মানবজাতির ভবিষ্যৎ। এখন সময় এসেছে বিষয়টি নিয়ে নতুন করে ভাবার, প্রয়োজনে পুরনো ধারণাগুলো পুনর্বিবেচনা করার। শুক্রবার সন্ধ্যায় আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কলা ও মানবিক অনুষদের উদ্যোগে এবং আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত দু’দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সলিমুল্লাহ খান এ অভিমত ব্যক্ত করেন।
কুমিরায় আইআইইউসি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি চ্যা, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. শামীম উদ্দীন খান। অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমেদ বশির, ইন্দোনেশিয়ার ইউআইএন শরীফ হিদায়াতুল্লাহ জাকার্তার ড. হাসনুল ইনসানি দোহার, আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬-এর অর্গানাইজিং চেয়ার, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ ইএলএল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আজিজুল হক, এএলএল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: মঈনুদ্দীন, কনফারেন্স জয়েন্ট সেক্রেটারি ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, মো: ইফতেষার উদ্দিন, ড. মো: মহিব উল্লাহ। স্বাগত বক্তব্য বক্তব্য রাখেনÑ ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি ইয়াসিন শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য বুদ্ধিজীবী প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেন, সংখ্যার দিক থেকে ডিগ্রি অর্জন এবং শিাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার েেত্র কিছু পরিবর্তন হলেও বাঙালি মুসলমানদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তাদের মানসিকতা এখনো আগের মতোই রয়ে গেছে। বাংলায় মুসলমানদের নিজস্ব সংস্কৃতি কী হতে পারে, সেটিও ভুলে গেলে চলবে না। বাংলাদেশে বর্তমানে যেসব বেসরকারি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে, সেগুলোর প্রায় সবগুলোর নামই ইংরেজিতে রাখা হচ্ছে। হাতে গোনা কয়েকটি ব্যতিক্রম ছাড়া এমনটাই দেখা যায়। এর মধ্যে ডা. জাফরুল্লাহ প্রতিষ্ঠিত গণবিশ্ববিদ্যালয় একটি ব্যতিক্রম। এই ভূখণ্ডের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। তবে বাঙালি মুসলমানদের সংস্কৃতি বোঝার সবচেয়ে ভালো উপায় হলো অতীতের সাথে বর্তমানের তুলনা করা।
সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. শামীম উদ্দীন খান বলেন, ১৯৭৭ সালে মক্কায় প্রথম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ঐশীজ্ঞান, আরেকটি অর্জিত জ্ঞান। আবার এর একটিকে দু’টি প্রকারভেদ করা হয়েছে। একটি হলো মানবিক বিজ্ঞান, অন্যটি প্রাকৃতিক বিজ্ঞান। তিনি বলেন, বিজ্ঞানের সফল উাদ্ভাবনও কাজে লাগে না, যদি তাতে মানবিক মূল্যবোধ যুক্ত না হয়। কী করা উচিত, কী করা অনুচিত। এই জ্ঞান ছাড়া কোনো জ্ঞানই সম্পূর্ণ নয়। প্রফেসর ড. শামীম উদ্দীন খান বলেন, এই কনফারেন্স সফল হবে তখন, যখন কনফারেন্সে উপস্থাপিত পেপারগুলো ইন্টারন্যাশনাল জার্নালে অন্তর্ভুক্ত হবে এবং বৈশি^ক কল্যাণ বয়ে আনবে। কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধের সংখ্যার উপর নয়, কতটা মানবিক কল্যাণবান্ধব হয়েছে তাতে ফোকাস করার উপর গুরুতারোপ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, এত ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ সম্মেলনটিকে জ্ঞান বিনিময়, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা, বিভিন্ন সংস্কৃতির মধ্যে সম্পর্ক গড়ে তোলা এবং বৈশি^ক পর্যায়ে অ্যাকাডেমিক সহযোগিতা প্রতিষ্ঠার একটি প্রাণবন্ত প্ল্যাটফর্মে পরিণত করেছে। এ অসাধারণ আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানাই। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে যে তথ্য ও উপাত্ত দেয়া হয় এবং ইন্টারনেটে যেসব তথ্য পাওয়া যায়, সেগুলোর সমন্বয় করেÑ এটি আমাদের সামনে সুন্দরভাবে উত্তর উপস্থাপন করে। কিন্তু এর অর্থ এই নয় যে, এআইয়ের দেয়া প্রতিটি তথ্যই সঠিক। আপনি যদি এআইকে ভুল তথ্য দেন, তাহলে সেটি ইন্টারনেট থেকে সেই ভুল তথ্যের ভিত্তিতে উত্তর তৈরি করতে পারে। ফলে আপনিও ভুল তথ্য পেতে পারেন। পবিত্র কুরআনে আগের আসমানি কিতাবগুলোর মূল শিা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোও সংরতি রয়েছে। এটি পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর সত্যতাকে সমর্থন করে এবং সেগুলোর ধারাবাহিকতার চূড়ান্ত কিতাব। একে সর্বশেষ কিতাব ও চূড়ান্ত ঐশী বিধান বলা যায়। এর পর আর কোনো নতুন আসমানি কিতাব আসবে না। সুতরাং কুরআন কোনো নতুন ধর্মগ্রন্থ নয়; বরং এটি সেই চিরন্তন ঐশী বাণীর সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









