কোনোমতে হার এড়াল ব্রাজিল
সমতাসূচক গোল করার পর ব্রাজিলের রায়ান : ইন্টারনেট।

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনে গত জুন-জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ বিরতির পর আবার গতকাল মাঠে নামে সেলেকাওরা। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন চক্রের শুরুটা জয় করতে পারল না ব্রাজিল। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে একের পর এক আক্রমণ করেও কোনো ফল পাচ্ছিল না কার্লো অ্যানচেলোত্তির শীর্ষরা। উল্টো নেস্টরি ইরানকুন্ডার দারুণ ফ্রি কিক গোলে ম্যাচে পিছিয়ে পড়ে মনে হচ্ছিল, হারতে যাচ্ছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে দলকে উদ্ধার করলেন রায়ান। তার চমৎকার হেডে করা গোলে হার এড়াল বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার টাউনসভিলের কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে বিদায়ের ৮২ দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামে ব্রাজিল। নতুন কোচ অ্যানচেলোত্তি শুরু থেকেই তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে একাদশ সাজান। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক ও এস্তেভাওকে আক্রমণভাগে রেখে মাঠে নামেন তিনি। পাশাপাশি জাতীয় দলে অভিষেক হয় রক্ষণে ভিটর রেইস ও ডান প্রান্তে মাতেউজিনহোর। একাদশে ছিলেন হুগো সুজা, মাতেউজিনহো, মারকুইনহাস, ভিটর রেইস, ডগলাস সান্তোস, দানিলো সান্তোস, ব্রুনো গিমারায়েস, রাফিনহা, এস্তেভাও, এন্দ্রিক ও ভিনিসিয়াস।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থেকে আক্রমণ সাজানোর চেষ্টা করে ব্রাজিল। প্রথমার্ধে এস্তেভাও বল জালে পাঠিয়েছিলেন, কিন্তু ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায়। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়া আরো সাহসী হয়ে ওঠে। স্বাগতিকদের হয়ে দারুণ এক ফ্রিকিকে গোল করে আলোচনায় আসেন ইরানকুন্ডা। তার অসাধারণ শটে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল। ৬৯ মিনিটে ফ্রিকিকে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ইরানকুন্ডা। এই গোলে দায় কম নয় সোসার। কাছের মানব দেওয়ালের ওপর দিয়ে কাছের পোস্ট ঘেঁষে যাওয়া বল ঠেকানোর ঠিকঠাক চেষ্টাই করেননি ব্রাজিল গোলরক্ষক। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে চাপ বাড়ায় ব্রাজিল।
পিছিয়ে পড়ার পর জেগে ওঠে ব্রাজিল। খেলায় গতি বাড়িয়ে আক্রমণাত্মক ফুটবলে তৈরি করতে থাকে সুযোগ। তবুও কিছুতেই কিছু হচ্ছিল না। শেষ পর্যন্ত সেই চাপের ফল আসে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রায়ানের নৈপুণ্যে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ফলে জয় না পেলেও হার এড়াতে সক্ষম হয় আনচেলত্তির দল। আগামী মঙ্গলবার আরেকটি প্রীতিম্যাচে মুখোমুখি হবে দল দু’টি।
এ দিকে আন্তর্জাতিক প্রীতি ফুটবলে গত পরশু দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ৩-১ ব্যবধানে হারিয়েছে সূর্যোদ্বয়ের দেশ জাপান। ল্যাটিন আরেক দেশ ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলের জয় এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার। নিউজিল্যান্ডকে ২-২ গোলে রুখে দিয়েছে যুদ্ধবিধ্বস্ত মুসলিম দেশ ফিলিস্তিন। মালদোভার বিপক্ষে ৩-০ গোলের জয় চীনের। ইরানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তান।