গো-সেবায় ব্যস্ত শুভেন্দু অধিকারী
গো-সেবায় ব্যস্ত শুভেন্দু অধিকারী। সংগৃহীত
ads

গোমাতাকে হত্যা করা যাবে না এবং এ বিষয়ে কড়া আইন আনার ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসাথে যারা গো-সেবা করবে, তাদের জন্য বড় পুরস্কারেরও ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজ্যের সচিবালয় ভবন ‘নবান্ন’তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

আরো পড়ুন : বিদ্রোহী প্রার্থীদের ফিরিয়ে নিচ্ছে বিএনপি, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

শুভেন্দু বলেন, গোমাতাকে হত্যা করা যাবে না, আইন আনছি। পাশাপাশি গোমাতা সেবার জন্য নতুন প্রকল্প আনছে রাজ্য। এর নাম দেয়া হয়েছে গোকুল মিশন। এই প্রকল্পের মাধ্যমে গোসেবার জন্য ১ লাখ রুপি করে দেবে সরকার। 

তিনি আরো দাবি করেন, বিজেপি সরকার গঠনের পর থেকে রাজ্যে গোমাতার হত্যা রোখা সম্ভব হয়েছে। লুকিয়ে গোহত্যা করলে ভুগতে হবে বলে স্পষ্ট করে দেন শুভেন্দু।

আরো পড়ুন : ‘হাসিনার বিষয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত’

তিনি জানান, বলপূর্বক গোমাতাকে হত্যা করা যাবে না। ১৯৫০ ক্যাটল অ্যাক্টেও সেই কথাই বলা আছে। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশও রয়েছে। বর্তমান সরকারের নীতি ও ইচ্ছাও তা-ই। গোহত্যা একেবারে বন্ধ করতে মন্ত্রিসভার বৈঠকের পর বিল এনে আইন তৈরি করা হবে বলেও জানান শুভেন্দু। 

তিনি আরো জানান, বয়স্ক ও অসুস্থ গোমাতাদের প্রতিপালনের জন্য সরকারি সাহায্যের আবেদন জানিয়েছিলেন গোপালকরা। সেই আবেদনে সাড়া দিয়ে আজ, সোমবার থেকেই ‘গোকুল মিশন’ প্রকল্প চালু করা হলো। গোপালক ছাড়াও কোনো ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠান অসুস্থ ও বয়স্ক গরুদের সেবাদান, রক্ষণাবেক্ষণ করবেন তাদের বছরে ১ লাখ টাকা করে সাহায্য দেয়া হবে। এর জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হবে। ক্যাবিনেট মিটিংয়ে এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে। গরুর সংখ্যার নিরিখে টাকার পরিমাণ নির্ধারণ করা হবে। নির্দিষ্ট সময়ে রিভিউও করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পালাবদলের পরই ঈদ হয়েছে। ক্যাটল অ্যাক্ট আমরা কার্যকর করেছি। লুকিয়ে কেউ গোহত্যা করলে ভুগতে হবে। খড়গপুরে গোমাতা পাচারের অভিযোগে আটকরা এখনো জেলে রয়েছে। হাওড়ার বাঁকরার কয়েকজনও গ্রেফতার হয়েছিল। বারুইপুরে প্রকাশ্যে দোকান ছিল। সব বন্ধ হয়েছে। লুকিয়ে করলে আমাদের হাতে আইন আছে। বেআইনি কাজ করলে সরকার ও পুলিশ পদক্ষেপ নেবে।