
ইরানের ওপর চালানো হামলার ঘটনায় ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ এনে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চারটি দেশের আদালতে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে তেহরান।
রোববার (২২ নভেম্বর) ইরানের আইনবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাজিদ আনসারি আন্তর্জাতিক পর্যায়ে এই আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : পশ্চিমবঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত শিশুদের পরিবারের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে মাজিদ আনসারি জানান, হামলাগুলোর প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ এবং আন্তর্জাতিক আইনের আওতায় ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে তার দফতর দেশের বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করছে।
তিনি আরো জানান, ২০২৫ সালের জুনে ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধের বিষয়ে ইরান-যুক্তরাষ্ট্র ক্লেইমস ট্রাইব্যুনালে ইতোমধ্যে একটি অভিযোগ দায়ের করেছে ইরান। পাশাপাশি গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সর্বশেষ হামলার ঘটনায় দ্বিতীয় আরেকটি অভিযোগ দায়েরের প্রস্তুতিও এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আরো পড়ুন : ‘বেশির ভাগ পুরুষই স্ত্রী খুঁজতে ইসলাম গ্রহণ করেন’
দেশীয় আদালতে ২,০০০-এর বেশি মামলা
ভুক্তভোগী পরিবারগুলোর আইনি সহায়তার বিষয়ে মাজিদ আনসারি বলেন, ‘বিচার বিভাগের আইনজীবী কেন্দ্র নিহত ৫,০০০ মানুষের পরিবারের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করার দায়িত্ব নিয়েছে এবং দেশীয় আদালতগুলোতে এ পর্যন্ত ২,০০০-এর বেশি অভিযোগ দায়ের করা হয়েছে।’
তিনি জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মামলাগুলো চালিয়ে যাওয়ার বিষয়ে তার নির্দেশনা পুনর্ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের মামলা দায়েরের বিষয়টিকে একটি ‘জটিল আইনি প্রক্রিয়া’ হিসেবে বর্ণনা করে আনসারি উল্লেখ করেন, মামলাগুলোর সপক্ষে অকাট্য প্রমাণ ও নথিপত্র সংগ্রহের জন্য কর্তৃপক্ষ একটি বিশেষ ‘ক্ষতিপূরণ ব্যবস্থা’ সক্রিয় করেছে।
সঙ্ঘাতের পটভূমি ও হরমুজ প্রণালী উত্তেজনা
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে তেহরান ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত কথিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায়।
পরবর্তী সময়ে গত জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের জেরে এর বাস্তবায়ন স্থগিত হয়ে যায়। এরপর জুলাই মাসে দুই পক্ষের মধ্যে পুনরায় সঙ্ঘাত ছড়িয়ে পড়ে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









